• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক দেড় হাজার কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির নথিপত্র সংগ্রহ দুদকের দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে এনবিআরে ৩ কমিশনারের পদে রদবদল, কাস্টমস গোয়েন্দায় নতুন মহাপরিচালক জিয়াউলের ভবনে সাদা সোনাসহ শত কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

শিবচরে আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

আরেফিন মোহাম্মদ সজীব  শিবচর (মাদারীপুর) প্রতিনিধি / ৩০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

মাদারীপুরের শিবচরে বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) মাগরিবের নামাজের পর শিবচরের তৌহিদী জনতার উদ্যোগে এ মিছিল বের হয়।

সম্প্রতি বাউল আবুল সরকার আল্লাহর নামে অশালীন বক্তব্য দেওয়ায় তৌহিদী জনতার মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রতিবাদে তার ফাঁসির দাবিতে বিক্ষোভকারীরা শিবচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে বক্তারা বলেন, আল্লাহ, রাসূল ও ধর্ম নিয়ে যারা কটূক্তি করবে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত।

মিছিলে সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন—মাওলানা জুবায়ের আহমেদ কাসেমী, ইমাম ও খতিব, শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ; মাহফুজুর রহমান ঢালী, সভাপতি, ইসলামী যুব আন্দোলন শিবচর উপজেলা শাখা; মাওলানা বজলুর রহমান আরেফী, ইমাম ও খতিব, সাব-রেজিস্ট্রি জামে মসজিদ; মাওলানা রফিকুল ইসলাম, সহকারী ইমাম চকবাজার জামে মসজিদ; নাসিম মাদবর, যুগ্ম আহ্বায়ক, শিবচর পৌর বিএনপি; মো. শাহিন মিয়া, প্রচার ও দাওয়াহ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা; কাজী ইসমাম হোসাইন, সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন শিবচর উপজেলা শাখা।

বক্তব্যে মাওলানা জুবায়ের আহমেদ বলেন, “আল্লাহ ও কুরআন নিয়ে যেসব মানুষ হেয় মন্তব্য করে তারা চারপদী জন্তুর মতো বরং তার থেকেও অধম। আবুল সরকার কুরআনের তরজমা পড়েনি, তাই অর্থ না বুঝে উল্টোপাল্টা কথা বলছে।”

অন্যদিকে মাওলানা মাহফুজুর রহমান বলেন, “আল্লাহর নামে এই ব্যক্তির বিষোদগার কোন ঈমানদার সহ্য করতে পারে না। শুধু আবুল নয়, তার পেছনে কিছু উপদেষ্টা ও রাজনৈতিক ব্যক্তি জড়িত থাকতে পারে। ধর্ম নিয়ে কটূক্তিকারীর রাজনৈতিক পরিচয় দেখার সময় নেই—তার শাস্তি হওয়া উচিত।”

শেষে মাওলানা বজলুর রহমান আরেফী বলেন, “ধর্ম নিয়ে কটূক্তির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। ভবিষ্যতে যে কর্মসূচি ঘোষণা হবে তাতেও আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ।” এরপর সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category