• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানকে চট্টগ্রাম বিএনপি নেতাদের সাধুবাদ ২০০১ থেকে ২০০৬ সালের মতো দুর্নীতির মহোৎসব শুরু হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

সেটেলমেন্ট কর্মকর্তা এনায়েতুরের বিরুদ্ধে দুর্নীতির মামলা

স্টাফ রিপোর্টার / ১৮৫ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

সাবেক সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা এ কে এম এনায়েতুর রহমানের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৩ নভেম্বর) দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক কামরুন্নাহার সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এজাহারে বলা হয়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এ কে এম এনায়েতুর রহমান নিজের নামে এক কোটি ৯৯ হাজার ২৫৭ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন এবং এর মধ্যে ২৫ লাখ ৮৫ হাজার ১৫০ টাকার সম্পদের তথ্য গোপন করেন।সূত্র জানায়, এনায়েতুর রহমান দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর মিলিয়ে এক কোটি ৫৫ লাখ ৬৯ হাজার ৫১২ টাকার সম্পদ প্রদর্শন করেন। কিন্তু যাচাইয়ে দেখা যায়, তার নামে এক কোটি ৮১ লাখ ৫৪ হাজার ৬৬২ টাকার সম্পদ পাওয়া যায়। অর্থাৎ ঘোষিত সম্পদের তুলনায় ২৫ লাখ ৮৫ হাজার ১৫০ টাকার সম্পদ গোপনের প্রমাণ পাওয়া গেছে। এর বাইরে এক কোটি ৯৯ হাজার টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া যায়নি।তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) এবং ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category