• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

শুধু শাস্তি দিয়ে দুর্নীতি পুরোপুরি নির্মূল সম্ভব না: দুদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার / ৯২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

শুধু শাস্তি দিয়ে দুর্নীতি নির্মূল সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।

তিনি বলেছেন, “শুধু শাস্তি দিয়ে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। সেবাদাতা ও সেবাগ্রহিতার মধ্যে পারস্পারিক আন্তরিকতা ও সুসম্পর্কই পারে দুর্নীতি অনেকাংশে লাঘব করতে। দুদক সেবাদাতা ও গ্রহিতাদের মধ্যে যোগসূত্র স্থাপনে কাজ করে যাচ্ছে।”

মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর আলমনগর স্টেশন রোডে দুদক সমন্বিত জেলা ও বিভাগীয় কার্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, রংপুর বিভাগীয় কার্যালয় উদ্বোধনের মাধ্যমে দুদকের কার্যক্রম এই অঞ্চলে আরও বিস্তৃত হবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নতুন মাত্রা যোগ হবে।

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা দুর্নীতির বিপক্ষের মানুষ। তার উপদেষ্টা পরিষদের কেউ যদি দুর্নীতির সঙ্গে জড়িত হন, সেক্ষেত্রেও তিনি তাদের বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নন। অভিযোগ সুনির্দিষ্ট হলে দুদকের বিদ্যমান আইন অনুযায়ী যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।”

দুদক চেয়ারম্যান বলেন, “দুর্নীতি প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যমকর্মীদের প্রচারিত বস্তুনিষ্ঠ সংবাদ পারে সমাজ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে।

তিনি দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় অন্যদের মধ্যে দুদক মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) আক্তার হোসেন, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাওন মিয়া উপস্থিত ছিলেন।

ছয়তলা বিশিষ্ট ভবনটি নির্মাণে চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১৯ কোটি ১৩ লাখ ১২ হাজার টাকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category