• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
দুর্নীতির অভিযোগের পর ডব্লিউএইচওর পদ ছাড়লেন পুতুল দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ১১ অক্টোবর দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম ও টিআইবিকে এক হয়ে কাজ করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের সুপারিশ সংসদীয় কমিটির আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে দুদকের অভিযান যুক্তরাষ্ট্রে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সম্পদ নিয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে এসবি সদস্যকে পিটিয়ে হত্যা: আরও ৮ আসামি রিমান্ডে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নয়জনের পদত্যাগ ডিএনসিসির ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

দুর্নীতির অভিযোগ প্রমাণিত, তবু লঘুদণ্ড শাস্তি এসপি নুরুজ্জামানকে

স্টাফ রিপোর্টার / ৩৫ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

রাজশাহী অঞ্চলে নৌ পুলিশে কর্মরত থাকার সময়ে ওঠা ‌‘অসদাচরণ’ ও ‘দুর্নীতিপরায়ণ’-এর অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার বি এম নুরুজ্জামানকে ‘তিরস্কার’ সূচক লঘুদ-দিয়েছে সরকার। গত ১৬ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপন আদেশে এই লঘুদ- দেওয়া হয়। বি এম নুরুজ্জামান ২৪তম বিসিএস কর্মকর্তা। চট্টগ্রামের আগে তিনি রাশাহী অঞ্চলের নৌ পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন। এর আগে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপির) উপ-পুলিশ কমিশনার ছিলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখার চিঠির স্মারক নম্বর ৪৪.০০.০০০০,০০০.২৩৪.২৭.০০০৪.২৬-২৭৪। তবে প্রজ্ঞাপনটিতে কোনো অসদাচরণ ও দুর্নীতির প্রমাণ মিলেছে সেই বিষয়ে বিস্তারিত লেখা নেই।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বি, এম, নুরুজ্জামান (বিপি-৭৭০৫১১০৭৪৪) বর্তমানে সুপার নিউমারারি অতিরিক্ত ডি আই জি,  নৌ পুলিশ, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম ইতঃপূর্বে নৌ পুলিশ, রাজশাহী অঞ্চল হিসাবে কর্মরত ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতিপরায়ণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুপূর্বক কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দাখিলপূর্বক ব্যক্তিগত শুনানির ইচ্ছা পোষণ করলে গত ১৫-০৭-২০২৬ তারিখ তার ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়।শুনানি শেষে অভিযোগ, লিখিত জবাব, শুনানিকালে উভয়পক্ষের বক্তব্য ও উপস্থাপিত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রমাণাদি পর্যালোচনায় তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রতীয়মান হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল)
বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(ঘ) বিধি যথাক্রমে অনুসারে ‘অসদাচরণ’ ও ‘দুর্নীতিপরায়ণ’-এর অভিযোগে একই বিধিমালার ৪(২) উপ-বিধি (১)(ক) অনুযায়ী তাকে ‘তিরস্কার’ সূচক লঘুদ- দেওয়া হলো। জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।চিঠিতে পুলিশ মহাপরিদর্শকে প্রজ্ঞাপনটি বর্ণিত কর্মকর্তার স্থায়ী ও বর্তমান ঠিকানায় জারির অনুরোধ করা
হয়েছে। এ বিষয়ে কথা হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপসচিব (শৃঙ্খলা-১ শাখা) রোকেয়া পারভীন জুই সাংবাদিকদের বলেন, ‘বি এম নুরুজ্জামানকে লঘুদ-ের বিষয় আরও আগের। এ নিয়ে অলরেডি প্রজ্ঞাপনও হয়ে গেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category