সাতক্ষীরা: সাতক্ষীরায় ঘুষ ও দুর্নীতির সঙ্গে জড়িত দুই ভূমি কর্মকর্তাকে বরখাস্ত করেছেন জেলা প্রশাসক। বুধবার (৯ জুলাই) দুপুরে তাদের বরখাস্ত করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৭ মে নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে দুদকের অভিযানকালে ঘুষের টাকা ডাস্টবিনে লুকিয়ে রাখেন কর্মকর্তা আব্দুল মুকিত। এদিকে ঘুষের টাকা নেওয়ায় তালার খেশরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা শিহাব আলীকেও বরখাস্ত করা হয়েছে।