• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক দেড় হাজার কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির নথিপত্র সংগ্রহ দুদকের দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে এনবিআরে ৩ কমিশনারের পদে রদবদল, কাস্টমস গোয়েন্দায় নতুন মহাপরিচালক জিয়াউলের ভবনে সাদা সোনাসহ শত কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

পাপনের দুর্নীতি অনুসন্ধানে বিসিবি’র কাছে নথিপত্র চেয়েছে দুদক

স্টাফ রিপোর্টার / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে সংস্থাটির কাছে তিনটি পত্রে বিভিন্ন রেকর্ডপত্র ও তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বুধবার (১ জুলাই) দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান দলের দলনেতা মো: সাইদুজ্জামান স্বাক্ষরিত তিনটি পৃথক পত্রে বিসিবি সভাপতি বরাবর এসব রেকর্ডপত্র চাওয়া হয়।

দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো: আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পত্রে বলা হয়েছে, অভিযোগ অনুসন্ধানের জন্য উপ-পরিচালক মো: সাইদুজ্জামানকে দলনেতা করে সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উপ-সহকারী পরিচালক সুবিমল চাকমার সমন্বয়ে তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

দুদকের জানায়, নাজমুল হাসান পাপন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এবং সংশ্লিষ্ট অন্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সরকারি অর্থ আত্মসাৎ, নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে কর্মরত জামাতা ও অন্যান্য কর্মকর্তার যোগসাজশে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।

অনুসন্ধানের স্বার্থে বিসিবি’র কাছে পূর্বাচলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে পরামর্শক ও ঠিকাদার নিয়োগ, দরপত্র, কার্যাদেশ, চুক্তিপত্র, বিল পরিশোধ, ব্যয় প্রাক্কলন, প্রকল্প অনুমোদন এবং ভূমি অধিগ্রহণসহ সংশ্লিষ্ট সব নথি চাওয়া হয়েছে।

এছাড়া পাপনের দায়িত্বকালে বিসিবির আয়-ব্যয়ের অডিট প্রতিবেদন, আইসিসি ও এসিসির অর্থ প্রাপ্তির তথ্য, বিপিএল আয়োজন, লজিস্টিকস ও প্রটোকল ব্যয়, বিদেশী কোচ নিয়োগ, ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব-১০০’, এ আর রহমানের কনসার্ট, বঙ্গবন্ধু বিপিএল, অডিট ফার্ম নিয়োগ এবং সংশ্লিষ্ট আর্থিক নথিও সরবরাহ করতে বলা হয়েছে।

অন্য পত্রে পাপনের দায়িত্বকালীন সব কার্যাদেশের তালিকা, বার্ষিক সাধারণ সভার (এজিএম) নথি, বিসিবি পরিচালনা পর্ষদের সভার ব্যয়, তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাই, বিদেশ সফরের ব্যয়, হেলিকপ্টার ব্যবহারের তথ্য, স্টেডিয়াম উন্নয়ন প্রকল্প, বিসিবির আয়ের বিভিন্ন উৎস, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএল আয়োজন, ক্রিকেট বল আমদানি এবং বিভিন্ন আন্তর্জাতিক সফরসংক্রান্ত নথিও তলব করা হয়েছে।

আরেকটি পত্রে মিডিয়া রাইটস বিক্রির চুক্তি, বিপিএলের তৃতীয় থেকে একাদশ আসরের টিকিট বিক্রির টেন্ডার ও আর্থিক হিসাব, মুজিব শতবর্ষ উদযাপনের আয়-ব্যয়, তৃতীয় বিভাগ ক্রিকেটের এন্ট্রি ফি, ২০০৮ সাল থেকে বিসিবির সভাপতি ও পরিচালনা পর্ষদের সদস্যদের তথ্য, আইসিসি ও এসিসি থেকে প্রাপ্ত অর্থের বছরভিত্তিক হিসাব এবং বিসিবির অভ্যন্তরীণ অডিট ও তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।

দুদক বিসিবি’কে পত্র পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে সব রেকর্ডপত্রের সত্যায়িত অনুলিপি অনুসন্ধান দলের কাছে জমা দিতে অনুরোধ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category