• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ:
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থানকে চট্টগ্রাম বিএনপি নেতাদের সাধুবাদ ২০০১ থেকে ২০০৬ সালের মতো দুর্নীতির মহোৎসব শুরু হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ

টিকা ক্রয়ে দুর্নীতির অভিযোগে ড. ইউনূসসহ সংশ্লিষ্টদেরদের বিরুদ্ধে দুদকে আবেদন

স্টাফ রিপোর্টার / ১৮০ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

হামসহ বিভিন্ন সংক্রামক রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। এতে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ড. নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের নাম উল্লেখ করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী বিপ্লব কুমার দাশ ও ব্যারিস্টার সানাউল্লাহ নূরে সাগর দুদক চেয়ারম্যান বরাবর এ আবেদন দাখিল করেন।

আবেদনে বলা হয়, সম্প্রতি দেশে হামের প্রকোপ বৃদ্ধি এবং শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। টিকা সংকট ও সিরিঞ্জের অভাবে শিশুদের টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারীরা দাবি করেন, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকারের সময় টিকা ক্রয় পদ্ধতিতে পরিবর্তন আনা হলেও প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় সময়মতো টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করা সম্ভব হয়নি। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পায় বলে দাবি করা হয়।

আবেদনে আরও বলা হয়, স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বাজেট (প্রায় ৪২ হাজার কোটি টাকা) থাকা সত্ত্বেও টিকা ক্রয় ও বিতরণে ব্যর্থতা এবং অর্থের সঠিক ব্যবহার না হওয়ায় অনিয়ম ও দুর্নীতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এতে বলা হয়, বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্য খাতে টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অনিয়মের খবর প্রকাশিত হয়েছে। জনস্বার্থে এ বিষয়ে দুদককে পূর্ণাঙ্গ তদন্তের অনুরোধ জানানো হয়েছে।

আবেদনকারীরা উল্লেখ করেন, টিকা সংকটের কারণে শিশুমৃত্যু বৃদ্ধি এবং পরিস্থিতি মহামারি আকার ধারণ করার শঙ্কা তৈরি হয়েছে। তাই সংশ্লিষ্ট সকলের ভূমিকা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

দুদক সূত্রে জানা যায়, আবেদনটি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category