• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

দুর্নীতির টাকা স্ত্রীর নামে রাখার অভিযোগে এএসপির বিরুদ্ধ মামলা

স্টাফ রিপোর্টার / ২২০ Time View
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ স্ত্রীর নামে রেখে বৈধ করার চেষ্টার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর্জা মো. আবদুস ছালামের বিরুদ্ধে মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে ওই মামলা করে। আবদুস ছালাম বর্তমানে রাজশাহী গোদাগাড়ী সার্কেলে কর্মরত।

দুদক জানায়, চাকরি, ব্যবসা বা বৈধভাবে অর্থ উপার্জনের পথ না থাকলেও এএসপি আবদুস ছালামের স্ত্রী গৃহবধূ শাহানা পারভীন ৯ কোটি ৫ লাখ টাকার মালিক হয়েছেন। কীভাবে তিনি এই সম্পদের মালিক হলেন তা অনুসন্ধানে বেরিয়ে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category