• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

পুলিশ সদস্যরাই মাদক পাচারে যুক্ত, কেউ করেছেন ডুপ্লেক্স বাড়ি, কেউ হোটেল

স্টাফ রিপোর্টার / ২০৩ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

ইয়াবা পাচারের অভিযোগে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গ্রেপ্তার হন চট্টগ্রাম রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানসহ দুজন। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে গত ২৪ নভেম্বর আট হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তারের পর মাদক পাচারের অভিযোগে তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়। তবে মিজানুর যে পুলিশ কর্মকর্তা, মামলায় তা উল্লেখ করা হয়নি।

পদোন্নতি পরীক্ষার কথা বলে ছুটিতে গিয়ে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশে কর্মরত আরেক পুলিশ সদস্য মো. মহিবুর রহমান। গত ১২ অক্টোবর যশোরে ১০ হাজার ইয়াবা বড়িসহ তাঁকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বদলি করা চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশ সদস্য মিলে মাদক পাচারের নেটওয়ার্ক গড়ে তুলেছেন। রেলওয়ে পুলিশের অভ্যন্তরীণ তদন্তে ইয়াবাসহ গ্রেপ্তার এসআই মিজানুর রহমানের সঙ্গে ওসি শহিদুলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। পরে শহিদুল ইসলামকে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ লাইনসে বদলি করা হয়। তিনি কয়েক দফায় প্রায় সাত বছর চট্টগ্রাম রেলওয়ে থানার ওসির দায়িত্বে ছিলেন। অভিযোগ রয়েছে, মাদকের টাকায় চট্টগ্রামের পাহাড়তলীতে একটি পাঁচতলা বাড়ি করেছেন। গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা এলাকায় বাড়ি, জমিসহ বিপুল সম্পদের মালিক হয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category