• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

মোটরসাইকেলে এসে দুদকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টার / ২৫৮ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।

তিনি বলেন, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই। যারা ঘটনা ঘটিয়েছেন তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category