• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

স্ত্রীসহ সাবেক ডিআইজি বাতেনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

স্টাফ রিপোর্টার / ১৬৩ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

প্রথম মামলায় বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. আব্দুল বাতেনের বিরুদ্ধে দুই কোটি ২৯ লাখ ২৪ হাজার ৭৪৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার সাতটি ব্যাংক হিসেবে ১৩ কোটি ২২ লাখ ২৭ হাজার ৫১১ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

দ্বিতীয় মামলায় আব্দুল বাতেনের সঙ্গে তার স্ত্রী নুর জাহান আক্তার হীরাকে আসামি করা হয়েছে। অভিযোগে নুর জাহানের কোনো বৈধ আয়ের উৎস না থাকা সত্ত্বেও স্বামীর সহযোগিতায় অবৈধ উপায়ে ৮৬ লাখ ৪১ হাজার ৮০৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার চারটি ব্যাংক হিসেবে আট কোটি ৭৪ লাখ ৩২ হাজার ৭০২ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category