• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

হত্যা মামলার প্রধান আসামি বিমানবন্দর থেকে গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১৬৯ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুরে হত্যা মামলার প্রধান আসামি জোবায়ের হোসেনকে (২৩) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে (২৪ অক্টোবর) চট্রগ্রাম বিমানবন্দর টার্মিনাল থেকে গ্রেফতার করে তাকে রায়পুর থানায় নিয়ে আসা হয়েছে। এই মামলায় তিনজন কারাগারে, চারজন উচ্চ আদালত থেকে জামিনে ও দুইজন পলাতক।

অভিযুক্ত জোবায়ের হোসেন রায়পুরের চরআবাবিল ইউপির উদমারা গ্রামের নিহত দিনমজুর জাহাঙ্গির হোসেন হত্যা মামলার প্রধান আসামি কিশোর গ্যাং দলের প্রধান। এবং জোবায়ের হোসেন উদমারা গ্রামের আবদুর রহিমের ছেলে। সে শুক্রবার রাতের ফ্লাইটে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো।মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মো. জামাল হোসেন জানান, ৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে উদমারা গ্রামে এলাহি বক্স পাটওয়ারি বাড়ির সামনে জাহাঙ্গীর আলমের স্ত্রী রাজিয়া বেগমের ছেলেকে ঢিল মারার প্রতিবাদ করাকে কেন্দ্র করে কিশোর গ্যাং প্রধান জুবায়ের হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বসতঘরে হামলার চালায়। এ সময় ধারালো অস্ত্র দ্বারা জাহাঙ্গিরসহ তার পরিবারের চারজনকে কুপিয়ে জখম করা হয়। তিনজনের অবস্থার অবনতি ঘটায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। এর মধ্যে জাহাঙ্গির চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে লক্ষ্মীপুরের সিনিয়র জুডিশিয়াল আদালতে যোবায়েরসহ ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারের দাবিতে গত ১২ এপ্রিল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

তারা জানান, খুনি জোবায়েরের নেতৃত্বে অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছিলো স্থানীয়রা। বাড়িঘরে হামলা-ভাঙচুরসহ কুপিয়ে আহত করা হচ্ছে সাধারণ মানুষকে। এ প্রতিবাদ কর্মসূচিতে ভুক্তভোগীসহ স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। একের পর এক কিশোর গ্যাংয়ের হামলায় অতিষ্ট তারা। অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category