• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

সত্যতা মিলল সোলার প্যানেল প্রকল্পে লুটপাটের

স্টাফ রিপোর্টার / ১৬৫ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

গৌরীপুরে বুধবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয় ও সোলার প্যানেল প্রকল্পে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদুক)। এ অভিযানের নেতৃত্ব দেন কার্যালয়ের সহকারী পরিচালক রাজু মো. সারওয়ার হোসেন।

তিনি জানান, এ উপজেলার ৩শ সোলার প্যানেল প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এসব সোলার প্যানেল প্রকল্পের বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছি। অধিকাংশ সোলার প্যানেল নষ্ট। এছাড়া যেভাবে স্থাপন করার কথা ছিল সেভাবে স্থাপন করা হয়নি। সাধারণ মানুষ এ প্রকল্প থেকে সেবাবঞ্চিত হয়েছেন। যতগুলো প্রকল্প দেখেছি প্রত্যেকটি প্রকল্পে অনিয়ম-দুর্নীতির সত্যতা পেয়েছি।

গত ২০ এপ্রিল গৌরীপুর টিআর ও কাবিখা ২৯০টি প্রকল্পের হরিলুটের তথ্য নিয়ে যুগান্তরে ‘সোলার প্যানেল প্রকল্পে লুটপাট’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের নির্দেশে তদন্তে মাঠে নামে ময়মনসিংহ জেলা সমন্বিত কার্যালয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category