• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

রাজধানীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

স্টাফ রিপোর্টার / ২৭৩ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

রাজধানীর চকবাজারে মুক্তাদির (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান।

ওসি আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, চকবাজারের পলাশী মসজিদ এলাকায় মুক্তাদির তার মা–বাবার সঙ্গে বসবাস করত। রাত ১০টার দিকে বাইরে থেকে এক পথচারী এই বাসার বেলকনিতে শিশুটিকে গামছার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারকে জানায়। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, খবর জানার পর ঘটনাস্থলে পুলিশ সরেজমিন প্রাথমিক তদন্ত করে। তাতে জানা গেছে, ঠিকমতো লেখাপড়া না করার কারণে মুক্তাদিরকে মারধর করেন মা। সেই অভিমান থেকে এ ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category