• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

Partha Chatterjee SSC Scam: এসএসসি দুর্নীতিতে চার্জ গঠন হতেই হাসপাতালে শুয়ে বিচারকের কাছে পার্থর আর্তি, ‘আমি নির্দোষ’! জেলমুক্তি হবে?

স্টাফ রিপোর্টার / ১৬০ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

কলকাতা: এসএসসি নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন। সিবিআইয়ের মামলায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক জীবনকৃষ্ণ সাহা-সহ ২৬ অভিযুক্তর বিরুদ্ধে চার্জ গঠন করল আলিপুর সিবিআই বিশেষ আদালত।সোমবার শুনানি চলাকালীন হাসপাতাল থেকেই পার্থ হাজিরা দেন। এদিনও বেডে হেলান দিয়ে বসেছিলেন। চোখে কালো চশমা। শুনানি চলাকালীন তাঁর হাতে নথি ছিল। আইনজীবী যখন সওয়াল করছিলেন উনি নথিতে চোখ রাখছিলেন। সংশোধনাগার থেকে ভার্চুয়াল ছিলেন অশোক সাহা, জীবনকৃষ্ণ, এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রসন্ন রায়, সুবীরেশ ভট্টাচার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category