• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

গণঅভ্যুত্থানের ৩৪ মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ

স্টাফ রিপোর্টার / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

ছাত্র-জনতার অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যা ও নিপীড়নের ঘটনায় এ পর্যন্ত ৩৪টি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। এর মধ্যে ১৩টি হত্যা মামলা ও অন্যান্য ধারায় মামলা ২১টি।  মঙ্গলবার পুলিশ সদরদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে গত ২১ আগস্ট পর্যন্ত ২৬টি মামলার অভিযোগপত্র দেওয়ার কথা জানিয়েছিল পুলিশ। সেই হিসাবে নতুন করে আরও আটটি মামলার চার্জশিট দেওয়া হয়েছে।

পুলিশের হিসাব অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাসহ বিভিন্ন ঘটনায় সারাদেশে এক হাজার ৭৩০টি মামলা হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানায়, হত্যা মামলাগুলোর চার্জশিট দিয়েছে শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, ঢাকা ও কুড়িগ্রাম জেলা পুলিশ; পিবিআই এবং রাজশাহী ও চট্টগ্রাম মহানগর পুলিশ। অন্যান্য ধারার ২১টি মামলায় চার্জশিট দেয় বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ ও জামালপুর জেলা পুলিশ এবং ঢাকা, বরিশাল ও রাজশাহী মহানগর পুলিশ। হত্যা মামলায় মোট আসামি এক হাজার ৩৯০ এবং অন্যান্য ধারার মামলায় আসামি ৭৭৭ জন। ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বিষয়টির তদারকি করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category