• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

৯১ লাখ টাকা ঘুষ, চট্টগ্রাম ডিসি অফিসের চেইনম্যানের বিচার শুরু

স্টাফ রিপোর্টার / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার বরখাস্ত চেইনম্যান (শিকলবাহক) নজরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগ গঠন হয়েছে। আজ (মঙ্গলবার) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। এর মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু হয়েছে।

নজরুল ছাড়া অন্য তিন আসামি হলেন— জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক অফিস সহকারী তছলিম উদ্দিন, এলএ শাখার সাবেক সার্ভেয়ার মো. সেলিম ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) মুরাদপুর শাখার সাবেক ব্যবস্থাপক (অপারেশন) ইব্রাহিম মিয়া। তাদের মধ্যে নজরুল ও তছলিম জামিনে রয়েছেন এবং ইব্রাহিম পলাতক।

দুদক জানায়, ২০১৯ সালের ৭ নভেম্বর চিটাগাং শপিং কমপ্লেক্সে স্ত্রীর মালিকানাধীন দোকানে দুদকের হাতে ধরা পড়ার পর নজরুলের কাছে পাওয়া যায় প্রায় ৯১ লাখ টাকার চেক ও নগদ পাওয়া যায় প্রায় সাড়ে ৮ লাখ টাকা। এ ঘটনায় দুদক মামলা করে। তদন্ত শেষে দুদক গত বছরের ২৫ সেপ্টেম্বর এ মামলার অভিযোগপত্র দেয়। দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, ঘুষ নেওয়ার ঘটনায় দুদকের করা মামলায় সাবেক চেইনম্যান নজরুলসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আগামী ধার্য তারিখে সাক্ষ্য শুরু হবে।এর আগে গত ১৭ জুলাই দুদকের আরেক মামলায় নজরুল ইসলাম, তার স্ত্রী আনোয়ারা বেগম, শ্যালিকা কোহিনুর আক্তার, দোকান কর্মচারী জামাল উদ্দিন, শামসুন নাহার চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। ওই মামলায় নজরুল ও তার স্ত্রীর ১১ কোটি ২১ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category