• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

মাদারীপুরের সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

পদ্মা সেতু রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণপ্রক্রিয়ায় দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম ও রহিমা খাতুন, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ, ঝোটন চন্দসহ ১৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে এ–সংক্রান্ত নোটিশ পাঠিয়েছে দুদকের মাদারীপুর কার্যালয়।

অন্য অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন মাদারীপুরের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস, ‎মোহাম্মদ সুমন, প্রমথ রঞ্জন ঘটক, ‎আল মামুন, নাজমুল হক, জেলা প্রশাসক কার্যালয়ের ‎কানুনগো (ভারপ্রাপ্ত) নাসির উদ্দিন, আবুল হোসেন, রেজাউল হক এবং জেলার কালেক্টরেট রেকর্ড রুম শাখার রেকর্ড কিপার মানিক চন্দ্র মন্ডল।দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আওতায় পদ্মা রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণপ্রক্রিয়ায় দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। এতে মাদারীপুরের সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন জন্য দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানকে প্রধান করে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।আখতারুজ্জামান বলেন, ওই ১৩ জনের বিরুদ্ধে তথ্য ও বিভিন্ন চাহিদাপত্র চেয়ে দুদকের মাদারীপুরের সমন্বিত জেলা কার্যালয় থেকে গতকাল নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম শিগগিরই শুরু করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কমিশনে সুপারিশ পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category