• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
দুর্নীতির অভিযোগের পর ডব্লিউএইচওর পদ ছাড়লেন পুতুল দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ১১ অক্টোবর দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম ও টিআইবিকে এক হয়ে কাজ করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের সুপারিশ সংসদীয় কমিটির আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে দুদকের অভিযান যুক্তরাষ্ট্রে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সম্পদ নিয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে এসবি সদস্যকে পিটিয়ে হত্যা: আরও ৮ আসামি রিমান্ডে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নয়জনের পদত্যাগ ডিএনসিসির ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

আদানির চুক্তির অনুসন্ধানে যুক্ত হচ্ছে কায়কাউসের দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার / ১১ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ও বিদ্যুৎ বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব আহমদ কায়কাউসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের নতুন অভিযোগ আদানির বিদ্যুৎ চুক্তি নিয়ে চলমান অনুসন্ধানে যুক্ত করার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক বলেছে, নতুন অভিযোগে কায়কাউসের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের কথা বলা হয়েছে।

সোমবার দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম সংস্থাটির প্রধান কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘’অভিযোগটি চলমান ‘আদানি পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ সরকারের মধ্যে বিদ্যুৎ ক্রয় চুক্তির অনিয়ম ও দুর্নীতির অভিযোগ’ শীর্ষক অনুসন্ধানের সঙ্গে যুক্ত করার সুপারিশ করেছে কমিশন।’’

আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তিটি যখন হয়, তখন কায়কাউস বিদ্যুৎ বিভাগের সচিব ছিলেন।

২০২৫ সালের এপ্রিলে আদানির বিদ্যুৎ চুক্তি নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক।

অভিযোগ ছিল, জাতীয় রাজস্ব বোর্ডকে পাশ কাটিয়ে চুক্তিতে শুল্ক ও কর ছাড় রাখা হয়েছে। এতে সরকার প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা রাজস্ব হারিয়েছে বলে অভিযোগে বলা হয়।

আদানির বিদ্যুৎ আমদানির বিষয়ে তদন্ত করে প্রায় ৪০ কোটি ডলারের শুল্ক ‘ফাঁকির’ প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল এনবিআর।

অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে চুক্তিসংক্রান্ত নথি চেয়েছিল দুদক। চুক্তির শুরু থেকে শেষ পর্যন্ত সব নথির সত্যায়িত অনুলিপি চাওয়া হয়।

সরকারি নিয়ম অনুসরণ করা হয়েছিল কি না, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি ও যোগাযোগের তথ্য এবং এ নিয়ে কোনো বিভাগীয় তদন্ত হয়ে থাকলে সেই প্রতিবেদনও চায় দুদক।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০১৭ সালের নভেম্বরে আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেডের সঙ্গে ২৫ বছরের বিদ্যুৎ কেনার চুক্তি করে।

চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খণ্ডের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতার গড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে নিট ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা।

২০১৯ সালের ২৯ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব থেকে আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হয়।

১৯৮৬ সালের বিসিএস ব্যাচের এই কর্মকর্তা ২০১৭ সাল থেকে বিদ্যুৎ সচিবের দায়িত্ব পালন করেন। তার আগের কয়েক মাস তিনি ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে ছিলেন।

সাবেক এমপি নাসিমের নতুন অভিযোগ চলমান মামলায়

ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে আসা নতুন অভিযোগ তার বিরুদ্ধে চলমান মামলার তদন্তে যুক্ত করার সুপারিশ করেছে দুদক। অভিযোগে ক্ষমতার অপব্যবহার করে জমি দখল, নিয়োগ বাণিজ্য ও দলীয় পদ বাণিজ্যের কথা বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category