• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু আসিফের বিরুদ্ধে অনুসন্ধান: এনসিপি বলল দুদকের দলীয়করণ স্পষ্ট

দোয়ারাবাজারে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার / ১৪৩ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর উদ্দিন আহমদের বিতর্কিত নানান কর্মকাণ্ডকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ইউনিয়নের নরসিংপুর, নাছিমপুর ও চাইরগাঁও বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নূর উদ্দিনের সাথে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য বিএনপি নেতা মো: ইসরাইল আলীর বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চেয়ারম্যান কর্তৃক ইসরাইল আলী মেম্বারকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালির একটি অডিও ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্যান্য ইউপি সদস্যরা।

রোববার (১৭ মে) বিকালে চেয়ারম্যানের এসব অসদাচরণের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করেন ইউপি সদস্যরা। এতে ইউপি সদস্য মোঃ ইসরাইল আলী চেয়ারম্যান নূর উদ্দিনকে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে জনগণের সামনে উন্মুক্ত আলোচনায় বসার আহ্বান জানান।

logo

Search

দোয়ারাবাজারে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অডিও ভাইরাল

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর উদ্দিন আহমদের বিতর্কিত নানান কর্মকাণ্ডকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
দোয়ারাবাজারে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অডিও ভাইরাল
দোয়ারাবাজারে চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অডিও ভাইরাল |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর উদ্দিন আহমদের বিতর্কিত নানান কর্মকাণ্ডকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ইউনিয়নের নরসিংপুর, নাছিমপুর ও চাইরগাঁও বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নূর উদ্দিনের সাথে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য বিএনপি নেতা মো: ইসরাইল আলীর বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে।

page-top-ad

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চেয়ারম্যান কর্তৃক ইসরাইল আলী মেম্বারকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালির একটি অডিও ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অন্যান্য ইউপি সদস্যরা।

রোববার (১৭ মে) বিকালে চেয়ারম্যানের এসব অসদাচরণের বিরুদ্ধে প্রতিবাদ সভার আয়োজন করেন ইউপি সদস্যরা। এতে ইউপি সদস্য মোঃ ইসরাইল আলী চেয়ারম্যান নূর উদ্দিনকে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দিয়ে জনগণের সামনে উন্মুক্ত আলোচনায় বসার আহ্বান জানান।

তিনি বলেন, ‘জনগণের স্বার্থে সকল অনিয়ম ও দুর্নীতির বিষয় প্রকাশ করতে আমি প্রস্তুত। চেয়ারম্যান সাহেবকে জনগণের সামনে এসে সত্য-মিথ্যা যাচাই করার আহ্বান জানাচ্ছি।’

এ বিষয়ে প্রতিবাদ ও সমর্থন জানিয়ে বক্তব্য দিয়েছেন ইউপি সদস্য মো: ধন মিয়া, ফয়াজ উদ্দিন, সাজ্জাদুর রহমান, নুরুল আমিন, আব্দুল হেকিম ও আফরোজা খানম।

এদিকে চেয়ারম্যানের নানান বিতর্কিত কর্মকাণ্ডের কল রেকর্ড ভাইরাল হওয়ার পর থেকে এলাকায় চরম সমালোচনার ঝড় উঠেছে।

এলাকাবাসীর দাবি, জনপ্রতিনিধিদের পারস্পরিক দ্বন্দ্ব ও অশালীন আচরণ ইউনিয়নের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। তারা দ্রুত সমস্যার সমাধান ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, এর আগেও নরসিংপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ কর্তৃক ইউপি সদস্যদের সাথে অসদাচরণ, বৈষম্য ও উন্নয়নমূলক কাজের দুর্নীতির অভিযোগে একাধিকবার মানববন্ধন, দুদকে মামলাসহ নানান পদক্ষেপ নিয়েছেন ইউপি সদস্যরা। তবুও নিজের পেশিশক্তির বলে মাথা নত করেননি অভিযুক্ত ইউপি চেয়ারম্যান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category