• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু আসিফের বিরুদ্ধে অনুসন্ধান: এনসিপি বলল দুদকের দলীয়করণ স্পষ্ট

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সুখবর দিলেন গণপূর্তমন্ত্রী

স্টাফ রিপোর্টার / ১৫১ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, আগামী বাজেটে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বাস শুল্কমুক্ত করা হচ্ছে। এটা আমাদের প্রধানমন্ত্রীর অঙ্গীকার।

শুক্রবার (১৫ মে) দুপুর ১২টায় কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের জিয়া অডিটোরিয়ামে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, এই ভিক্টোরিয়া কলেজের জন্য শতবর্ষী পুরনো প্রতিষ্ঠান হিসেবে প্রকল্প নেওয়া হচ্ছে। এই কলেজের জিয়া অডিটোরিয়ামের নামটি পর্যন্ত বিগত সময়ে মুছে দেওয়া হয়েছিল। অথচ ১৯৯৩ সালে বেগম খালেদা জিয়া ভিক্টোরিয়া কলেজে একটি বাস উপহার দিয়েছেন। সেটি শুধু ভিক্টোরিয়ার বাস হিসেবে আছে। সরকারের পক্ষ থেকে আমি চেষ্টা করব, অন্তত যেন আরও একটি বা দুটি বাস আসে। আর যদি সেটা না হয়, আমার বাবার একটি ফাউন্ডেশন আছে, একেএম আবু তাহের ফাউন্ডেশন। ইনশাআল্লাহ ওই ফাউন্ডেশন থেকে একটি বাসের বন্দোবস্ত করা হবে।

কুমিল্লার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যতবারই বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, কুমিল্লার উন্নয়নে কাজ করেছে। বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কুমিল্লায় ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় এসেছিলেন, তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় দিয়েছেন ও ৫০০ শয্যার হাসপাতাল করেছেন। আমরা সবসময় আশাবাদী যে, আমাদের  প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতা বজায় রাখবেন।

তিনি বলেন, অচিরেই কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা দেওয়া হবে। এই কুমিল্লা কৃষিনির্ভর এলাকা। আমাদের চাওয়া থাকবে, এই কুমিল্লায় যেন একটি কৃষি বিশ্ববিদ্যালয় হয়।

তিনি আরও বলেন, আপনারা জেনে খুশি হবেন, আমাদের সরকার মাত্র ৩ মাস ৩ দিনের। এর মধ্যে কুমিল্লার জন্য আমরা একটি উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস করেছি এবং কুমিল্লা ওয়াসার প্রক্রিয়া চলছে। এটা প্রতিষ্ঠিত হওয়ার পর মহানগর এলাকাকে পরিকল্পনা করে যা করার দরকার, আমরা সবই করব।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সিনিয়র সহসভাপতি মো. আমিরুজ্জামান আমির এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category