দুদক উপ-পরিচালক আকতারুল ইসলাম বলেন, স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক ডা. শামিউল ইসলাম সাদির নেতৃত্বে একটি সিন্ডিকেট নজিরবিহীন অবৈধ নিয়োগ বাণিজ্যে ৪০ কোটি টাকা আত্মসাৎ ও অবৈধভাবে শতকোটি টাকার সম্পদ অর্জন করছে।
নথিপত্র পেতে স্বাস্থ্য অধিদফতরে গত সপ্তাহেই আবারও চূড়ান্ত তাগিদপত্র পাঠিয়েছে বলে জানান তিনি।
কেবল এই নিয়োগ বাণিজ্যই নয়, করোনাকালে কেনাকাটাসহ স্বাস্থ্য অধিদফতরের আরও একাধিক কেলেঙ্কারির তদন্তও চলছে বলে জানান দুদকের এ কর্মকর্তা।