• শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
সচিব হতে ৩৩ কোটি টাকার চুক্তি হতে পারলে সুদ দিবেন ৮৬ কোটি টাকা ৬ তলা বাড়ি সহ ১০ কোটি টাকার সম্পদের মালিক কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল কবির সনদ জালিয়াতি থেকে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তবুও বহাল তবিয়তে মালা খান! দুর্নীতির অভিযোগে বদলি কর্মকর্তার পক্ষে ফেসবুক পোস্ট, নিজেও ‘একই অপরাধ’ করার দাবি খাদ্য কর্মকর্তার দুর্নীতি রুখতে নয়া ভাবনা, জি–রামজি প্রকল্পে ফেস রেকগনিশন স্থানীয় সরকারে ১৭ বছরের দুর্নীতির অনুসন্ধানে ৭ সদস্যের কমিটি টেন্ডার না পেয়ে দুর্নীতির অভিযোগ, তদন্তে মিলছে ভিন্ন চিত্র বিপিসি চেয়ারম্যানের একান্ত সচিব ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ, ঘিরে দুর্নীতির অভিযোগ স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি খুঁজতে সাত সদস্যের কমিটি এলজিইডিতে ‘৬ হাজার কোটি টাকার দুর্নীতি’: পিরোজপুরে বন্ধ উন্নয়নকাজ শুরু হবে ঈদের পর

আপনাদের কাজ হচ্ছে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা: প্রিন্স

Reporter Name / ২৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেলেন, আপনারা বিপ্লবী সরকার নন, রেগুলার সরকারও নন, আপনারা অন্তর্বর্তী সরকার। আপনাদের কাজ হচ্ছে দ্রুততার সঙ্গে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। 

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম রেলস্টেশন চত্বরে সিপিবি চট্টগ্রাম জেলা কমিটি আয়োজিত এক গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহিন হোসেন প্রিন্স অন্তর্র্বতী সরকারের উদ্দেশে বলেন, ‘নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে। এখন জনগণের হাতে দ্রুততার সঙ্গে ক্ষমতা ফিরিয়ে দেয়ার কাজ শুরু করুন। অনতিবিলম্বে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। জনজীবনে শান্তি ফিরিয়ে আনুন, জিনিসপত্রের দাম সহনীয় করুন। আমাদের দেশবাসী ভোটবঞ্চিত। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতদের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে, এটা আপনার অন্যতম ম্যান্ডেট। তার মানে হঠাৎ করে একটা নির্বাচন নয়, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে তারপর নির্বাচন দেন।’

তিনি বলেন, ‘আমরা বলছি- সংস্কারের আগে আলোচনা করুন। উনারা নাকি আলোচনা নয়, কর্মশালা করবেন। আমরা বলি- এনজিওর কর্মশালা চাই না, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে হবে। নির্বাচন ব্যবস্থার পুরো সংস্কার করুন। নির্বাচনে দাঁড়ানো এবং ভোট দেয়ার অধিকার লাগবে। টাকা, পেশিশক্তি, প্রশাসনের কারসাজিমুক্ত ভোট করার সুযোগ তৈরি করুন। তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে। পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনকে নিরপেক্ষ করুন, দলীয়করণমুক্ত করুন। এটাই সংস্কারের মূল কাজ। নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য তিনমাস লাগবে কেন? ১৫ দিনেই তো সম্ভব।’

তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয়া শক্তি সম্পর্কে সজাগ থাকুন। পতিত স্বৈরাচার সম্পর্কে সজাগ থাকুন। দেশের মধ্যে আবার দুর্বৃত্তগোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে, তাদের কিন্তু কোনো দল নেই। এক দখলদারের পরিবর্তে আরেক দখলদার এসে গেছে। সচিবালয়ে আগে ছিল এক গ্রুপের তাফালিং, এখন আরেকগ্রুপ তাফালিং শুরু করেছে। সুতরাং এক দখলদারের পরিবর্তে আরেক দখলদার নয়, এক চাঁদাবাজের পরিবর্তে আরেক চাঁদাবাজ নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category