• শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
সচিব হতে ৩৩ কোটি টাকার চুক্তি হতে পারলে সুদ দিবেন ৮৬ কোটি টাকা ৬ তলা বাড়ি সহ ১০ কোটি টাকার সম্পদের মালিক কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল কবির সনদ জালিয়াতি থেকে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তবুও বহাল তবিয়তে মালা খান! দুর্নীতির অভিযোগে বদলি কর্মকর্তার পক্ষে ফেসবুক পোস্ট, নিজেও ‘একই অপরাধ’ করার দাবি খাদ্য কর্মকর্তার দুর্নীতি রুখতে নয়া ভাবনা, জি–রামজি প্রকল্পে ফেস রেকগনিশন স্থানীয় সরকারে ১৭ বছরের দুর্নীতির অনুসন্ধানে ৭ সদস্যের কমিটি টেন্ডার না পেয়ে দুর্নীতির অভিযোগ, তদন্তে মিলছে ভিন্ন চিত্র বিপিসি চেয়ারম্যানের একান্ত সচিব ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ, ঘিরে দুর্নীতির অভিযোগ স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি খুঁজতে সাত সদস্যের কমিটি এলজিইডিতে ‘৬ হাজার কোটি টাকার দুর্নীতি’: পিরোজপুরে বন্ধ উন্নয়নকাজ শুরু হবে ঈদের পর

ভোলার জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজের ৫০ কোটি টাকার সম্পদ, বাড়ি, গাড়ি, ফ্লাট, দুই হাজার শতক জমি।

বিশেষ প্রতিনিধি / ৩৯৪ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬

সাবেক সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের আত্মীয় পরিচয়ে ভোলার জেলা নুর নেওয়াজের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ উঠেছে। সরকারি সেই অর্থ আত্মসাৎ এবং দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। সীমান্তবর্তী জেলা শেরপুরে বেরিয়ে এসেছে দুর্নীতির আরেক ‘কালো বিড়াল’। সাব রেজিস্ট্রার ও জেলা রেজিস্ট্রার পদে চাকুরি করে জমি, বাড়ী, গাড়ী, ফ্ল্যাট, মিল কারখানা সঞ্চয়পত্রের কোনো কিছুরই যেন কমতি নেই। জামালপুর, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকায় গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। তিনি শেরপুর জেলা রেজিস্ট্রার থাকাকালীন শেরপুর জেলায় কর্মরত সাবেক জেলা রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রারগণের সিল স্বাক্ষর ও পুরাতন স্মারক বহির স্মারক ওভার রাইটিং করে জাল জালিয়াতির মাধ্যমে দলিল লেখক লাইসেন্স নকল নবিস নিয়োগ, ভুয়া কাজী নিয়োগের যোগদান পত্র তৈরি লাইসেন্স নবায়নের নামে, বিভিন্ন আবেদনের রিসিভ কপি জাল দলিল তৈরি দলিলের খতিয়ান দাগ নাম্বার জমির পরিমাণ জমির শ্রেণী পরিবর্তন, সঠিক জমির দলিল ওয়াল্টার এবং ভলিয়মে দলিল লিপিবদ্ধ এবং বিভিন্ন মেডিসিন ও ক্যামিকেল ব্যবহারের মাধ্যমে দলিলের পাতার লেখা নষ্ট করে নতুন দলিল সৃজন করাসহ নানা প্রলোভন দেখিয়ে জেলা রেজিস্ট্রার কার্যালয়সহ বিভিন্ন অফিসিয়াল কাগজপত্র সৃজন করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। অপরদিকে জাল দলিল শ্রেণি পরিবর্তন করে ভুয়া নামজারি ও জমা খারিজ তৈরি করে সরকারের লক্ষ লক্ষ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছেন। তাদের অনিয়ম ও দুর্নীতি আর জাল জালিয়াতির কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। জাল জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। ব্যাপক অনিয়ম দূর্নীতি ও জাল জালিয়াতির মাধ্যমে বিভিন্ন জেলায় কিনেছেন দুই হাজার শতক জমি, ৪ টি ফ্ল্যাট ১ টি রাইস মিল ও ১ টি দুই তলা নান্দনিক বাড়ী। রয়েছে বিলাস বহুল একাধিক গাড়ীও। নুর নেওয়াজ ২০০৪ সালে সাব রেজিস্ট্রার হিসাবে চাকুরী নেন পিএসসি কোঠায়। দীর্ঘ বছর এই পদে চাকুরী করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এবং ঘুষ গ্রহণের মাধ্যমে জামালপুর জেলা সদরে কিনেছেন আটশত সত্তর শতক জমি ময়মনসিংহ শহরের ৪ নং মোহাম্মদ আলী রোডের রোজ গার্ডেন এ স্ত্রী আঞ্জুমান আরা মুক্তা ও নুর নেওয়াজ এর নামে রয়েছে ২ টি ফ্ল্যাট, শহরের নৌমহল এলাকায় ও পন্ডিত বাড়ীতে রয়েছে এই দম্পতির আরো ২ টি ফ্ল্যাট। তোলাদিয়া মৌজায় রয়েছে ১৩ শতক জমি। জেলা রেজিস্ট্রার নুর নেওয়াজের নামে। টাংগাইল জেলার ধন বাড়ীতে স্ত্রী আঞ্জুমান আরা মুক্তার নামে গড়ে তুলেছেন রাইস মিল।এছাড়াও রয়েছে ব্যাংকে কয়েক কোটি টাকার সঞ্চয়পত্র সহ নামে বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। তার ব্যাপক অনিয়ম দুর্নীতি ও জাল জালিয়াতির বিষয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে এবং আদালতে তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে। তার বিরুদ্ধে কথা বললে তিনি প্রভাবশালী ও গুন্ডা বাহিনী দিয়ে ভয় ভীতি প্রদর্শন করেন তার বিরুদ্ধে ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না। সরকারের এমন গুরুত্বপূর্ণ পদে থেকে অনিয়ম দুর্নীতি আর জাল জালিয়াতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহার করার কারনে ছাত্র জনতা গণঅভ্যুত্থানে গঠিত সরকারের সুনাম ক্ষুন্ন হচ্ছে সেই সাথে শেরপুরবাসীর অপুরনীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই দুর্নীতিবাজ কর্মকর্তা। স্বৈরশাসক ও দুর্নীতির বিরুদ্ধে বৈষম্য বিরোধী, ছাত্র জনতার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকারের গঠিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে সারা দেশের সাধারণ মানুষ। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবী। ভোলার সচেতনমহল দ্রুত সময়ের মধ্যে নুর নেওয়াজকে অপসারণ ও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category