• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক দেড় হাজার কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির নথিপত্র সংগ্রহ দুদকের দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে এনবিআরে ৩ কমিশনারের পদে রদবদল, কাস্টমস গোয়েন্দায় নতুন মহাপরিচালক জিয়াউলের ভবনে সাদা সোনাসহ শত কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

ডিবি পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার / ৩৭০ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও নগদ ৮৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গত ২৭ থেকে ২৯ জুন ঢাকা ও ঝালকাঠিতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— শামিম রহমান, মিজান রহমান ও রবিউল ইসলাম জুয়েল।

সোমবার মতিঝিল থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, গত ২৬ জুন রাজধানীর ওয়ারীর নবাবপুর থেকে মোটারসাইকেল যোগে নগদ ৩০ লাখ টাকা নিয়ে মতিঝিল সিটি ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন খলিল মিয়া ও ইব্রাহীম হোসেন রিফাত। বেলা পৌনে ১টার দিকে তারা মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছালে ৬-৭ ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি মাইক্রোবাসে জোর করে তুলে নেয়।

তিনি বলেন, ডাকাত চক্রটি ভুক্তভোগী খলিল ও রিফাতকে মারধর করে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়। পরে তাদের হাত-পা বেঁধে সাইনবোর্ড এলাকায় ময়লার ডাস্টবিনে ফেলে পালিয়ে যায়। হাত–পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

ওসি মেজবাহ উদ্দিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সাইদুল ইসলাম মতিঝিল থানায় একটি মামলা করেন। মামলার তদন্তে নেমে পুলিশ তিন ডাকাতকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তার শামিমের কাছ থেকে মাইক্রোবাস, মিজানের কাছ থেকে ৮০ হাজার এবং জুয়েলের কাছ থেকে ৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তার মিজানের বিরুদ্ধে ঝালকাঠির রাজাপুর ও নারায়ণগঞ্জের আড়াই হাজার থানায় আরও দুটি ডাকাতির মামলা রয়েছে। গ্রেপ্তার তিনজনকে সোমবার আদালতে তোলা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। তবে পরে তাদের রিমান্ডের জন্য আবেদন করা হয়। এছাড়া লুণ্ঠিত বাকি টাকা ও পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category