• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু আসিফের বিরুদ্ধে অনুসন্ধান: এনসিপি বলল দুদকের দলীয়করণ স্পষ্ট

আগারগাঁওয়ে ‘ব্লকেড’: সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক বাতিল

স্টাফ রিপোর্টার / ১১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

তিন দফা দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচির কারণে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বৈঠকটি বাতিল করা হয়েছে।

 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৃহস্পতিবার দুপুর ২টায় যুক্তরাষ্ট্রের শার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক ছিল।

কিন্তু শিক্ষার্থীরা শেরেবাংলা নগর থানা এলাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের আশপাশের সড়ক অবরোধ করায় বৈঠকটি বাতিল করার কথা জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব আশ্রাফুল আলম।

তিনি বলেন, “পূর্ব নির্ধারিত এই বৈঠকটি বাতিল করা হয়েছে। (মার্কিন) দূতাবাসের পক্ষ থেকে এটা জানানো হয়েছে।”

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে নিরাপত্তাজনিত কারণে বৈঠকটি বাতিল করা হয়ে থাকতে পারে বলে সিইসির একান্ত সচিব মনে করছেন।তিন দফা দাবিতে এদিন বেলা সাড়ে ১১টার দিকে ‘কৃষিবিদ ঐক্য পরিষদ’ ব্যানারে আগারগাঁও মোড় ‘ব্লকেড’ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category