• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ:
টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পে দুর্নীতির অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক দেড় হাজার কোটি টাকার সুফল প্রকল্পে দুর্নীতির নথিপত্র সংগ্রহ দুদকের দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত অনেক গুরুতর প্রশ্নের মুখে সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে এনবিআরে ৩ কমিশনারের পদে রদবদল, কাস্টমস গোয়েন্দায় নতুন মহাপরিচালক জিয়াউলের ভবনে সাদা সোনাসহ শত কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুদক

নোমান গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার / ১৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে নোমান গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২৫ আগস্ট) দুদকের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ।

এজাহারে বলা হয়েছে, নুরুল ইসলাম ১৮ কোটি ৯৮ লাখ টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। তার নামে গুলশান আবাসিক এলাকায় একটি বাড়ির অর্ধেক অংশ, পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাতটি প্লটসহ ২৩ কোটি ৪০ লাখ টাকার স্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে।এছাড়া মো. নুরুল ইসলামের নামে ডাচ বাংলা ব্যাংকের শেয়ার ৮ কোটি ৩০ লাখ টাকার বেশি ও নোমান গ্রুপভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার ২৪ কোটি ৯৫ লাখ টাকার বেশি মূল্যের। সব মিলিয়ে তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬২ কোটি টাকার বেশি। এর মধ্যে প্রায় ১৯ কোটি টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে দুদকের অভিযোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category