• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
জমি, পাঁচতলা বাড়ি, স্ত্রীর নামে নগদ টাকাসহ যত অবৈধ সম্পদ ওয়াসার গাড়িচালক তাজুলের দুর্নীতির মামলায় সাবেক কর কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদণ্ড স্বাস্থ্য খাতকে দুর্নীতির মাধ্যমে ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরের দুর্নীতির মামলায় ১২ জনের সাক্ষ্য মোদি–আদানির সম্পর্ক আর দুর্নীতির অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা দুর্নীতির মামলা: সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ঘুস-দুর্নীতির অভিযোগে মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবি স্ত্রী-শ্যালকসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা প্রশ্নফাঁসের শাস্তি, সিরাজগঞ্জ থেকে ঢাকায় বদলি!

দুদকের আরেক উপপরিচালককে সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার / ১০৯ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক কমলেশ মণ্ডলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁকে বরখাস্তের প্রজ্ঞাপন গত ১৭ জুলাই জারি করা হলেও আজ বুধবার বিষয়টি জানাজানি হয়।

এর আগে গতকাল মঙ্গলবার উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িক বরখাস্তের তথ্য সামনে আসে; তাঁকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি হয় ৬ অগাস্টকমলেশ মণ্ডলের ব্যাপারে দুদক বলেছে, অনুসন্ধান প্রতিবেদন সময়মতো দাখিল না করায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, তিনি ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’–এর প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আখতারুজ্জামানসহ অন্যদের বিরুদ্ধে ঠিকাদারি নিয়োগ ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান পরিচালনার দায়িত্ব পান। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেননি।

অভিযোগের বিষয়ে ২০২২ সালের ৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১০ এপ্রিলের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন দাখিল না করা এবং সময় বৃদ্ধির আবেদন না করায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

দুদক বলছে, গত ১০ জুলাই কমিশন সভায় তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়। বরখাস্তের সময় তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। এ আদেশ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category