• শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সর্বশেষ:
সচিব হতে ৩৩ কোটি টাকার চুক্তি হতে পারলে সুদ দিবেন ৮৬ কোটি টাকা ৬ তলা বাড়ি সহ ১০ কোটি টাকার সম্পদের মালিক কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল কবির সনদ জালিয়াতি থেকে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তবুও বহাল তবিয়তে মালা খান! দুর্নীতির অভিযোগে বদলি কর্মকর্তার পক্ষে ফেসবুক পোস্ট, নিজেও ‘একই অপরাধ’ করার দাবি খাদ্য কর্মকর্তার দুর্নীতি রুখতে নয়া ভাবনা, জি–রামজি প্রকল্পে ফেস রেকগনিশন স্থানীয় সরকারে ১৭ বছরের দুর্নীতির অনুসন্ধানে ৭ সদস্যের কমিটি টেন্ডার না পেয়ে দুর্নীতির অভিযোগ, তদন্তে মিলছে ভিন্ন চিত্র বিপিসি চেয়ারম্যানের একান্ত সচিব ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ, ঘিরে দুর্নীতির অভিযোগ স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি খুঁজতে সাত সদস্যের কমিটি এলজিইডিতে ‘৬ হাজার কোটি টাকার দুর্নীতি’: পিরোজপুরে বন্ধ উন্নয়নকাজ শুরু হবে ঈদের পর

স্বাস্থ্য খাতে অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না: স্বাস্থ্য উপদেষ্টা

স্টাফ রিপোর্টার / ১০২ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, স্বাস্থ্য খাতে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, রোগীদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। এ বিষয়ে ভালোভাবে খেয়াল রাখতে হবে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ঝটিকা সফরে এসে ডাক্তার ও নার্সদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, যেসব প্রকল্প চলমান রয়েছে, তা সময়মতো শেষ করার জন্য বিভিন্ন দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই স্বাস্থ্য খাতের সেবা থেকে জনগণ যেন বঞ্চিত না হয়, সবাইকে সেদিকে নজর রাখার নির্দেশও দেন তিনি।

এর আগে উপদেষ্টা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং ভর্তি থাকা রোগীদের খোঁজখবর নেন। তার সফর সঙ্গী ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ঢাকা বিভাগীয় পরিচালক ডা. জাহাঙ্গীর হোসেন।

 

 

উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম, সহকারী পুলিশ সুপার (দোহার সার্কেল) আশরাফুল আলম, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম সাখাওয়াত হোসেন, নবাবগঞ্জের ওসি মমিনুল ইসলাম, নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হরগোবিন্দ সরকার অনুপ, ডা. সামছুল ইসলামসহ স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category