• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
জমি, পাঁচতলা বাড়ি, স্ত্রীর নামে নগদ টাকাসহ যত অবৈধ সম্পদ ওয়াসার গাড়িচালক তাজুলের দুর্নীতির মামলায় সাবেক কর কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদণ্ড স্বাস্থ্য খাতকে দুর্নীতির মাধ্যমে ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরের দুর্নীতির মামলায় ১২ জনের সাক্ষ্য মোদি–আদানির সম্পর্ক আর দুর্নীতির অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা দুর্নীতির মামলা: সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ঘুস-দুর্নীতির অভিযোগে মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবি স্ত্রী-শ্যালকসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা প্রশ্নফাঁসের শাস্তি, সিরাজগঞ্জ থেকে ঢাকায় বদলি!

জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

স্টাফ রিপোর্টার / ৮৪ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে শাহ আলম (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ক্যাম্পের ৭ নম্বর সেক্টর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় জড়িত অভিযোগে চাপাতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফয়সাল ও মো. সেলিম। পুলিশ বলছে, কয়েক দিন ধরে খুচরা মাদক বিক্রি নিয়ে জেনেভা ক্যাম্পের ‘পিচ্চি রাজা’ ও ‘বুনিয়া সোহেল’ গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এর জেরেই আজকের সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে।

ক্যাম্পের বাসিন্দাদের ভাষ্য, আজ সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে গতকাল রোববার রাতেও ককটেল বিস্ফোরণে এক নারী আহত হন। বাসিন্দারা জানান, পুলিশ ও সেনাবাহিনী এলে পরিস্থিতি শান্ত হয়, কিন্তু চলে যাওয়ার পর আবার সংঘাত শুরু হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান প্রথম আলোকে বলেন, মাদক বিক্রি ও ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘পিচ্চি রাজা’ ও ‘বুনিয়া সোহেল’ গ্রুপের দ্বন্দ্বের জেরে একজন মারা গেছেন। নিহত ব্যক্তি বুনিয়া সোহেল গ্রুপের অনুসারী। এই পুলিশ কর্মকর্তা বলেন, ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ জানায়, রাজনৈতিক অস্থিরতার সময় ২০২৪ সালে ক্যাম্পে মাদক ব্যবসা নিয়ে একাধিক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে। তখন সাঁড়াশি অভিযানে অনেককে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি জামিনে বেরিয়ে আসা মাদক কারবারিরা আবারও মাদক বিক্রিসহ নানা অপরাধে জড়াচ্ছেন।স্থানীয় বাসিন্দারা জানান, গত বৃহস্পতিবার রাতে পাক্কা ক্যাম্পে চুয়া সেলিমের আস্তানার সামনে বিয়ের অনুষ্ঠানে ককটেল বিস্ফোরণে দুজন আহত হন। স্থানীয় বাসিন্দাদের দাবি, বুনিয়া সোহেল নিজেই ঘটনাস্থলে ককটেল ফাটিয়ে চলে যান। এর পর থেকেই বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ ও সহিংসতা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category