বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- অধ্যাপক ডা. শামিউল ইসলাম এবং অধ্যাপক ডা. মো. কামরুল হাসান।
প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অধ্যাপক ডা. শামিউল ইসলাম (৪১০১৪) এর চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজনবলে বিবেচনা করে, সেহেতু সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। বিধি মোতাবেক তিনি অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন।
গত ৬ আগস্ট স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সনজীদা শরমিন সই করা অপর এক প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অধ্যাপক ডা. মো. কামরুল হাসানের (১০৭২৭৬) চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে, সেহেতু সরকারি চাকরি আইনের ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।