• শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
সচিব হতে ৩৩ কোটি টাকার চুক্তি হতে পারলে সুদ দিবেন ৮৬ কোটি টাকা ৬ তলা বাড়ি সহ ১০ কোটি টাকার সম্পদের মালিক কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল কবির সনদ জালিয়াতি থেকে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তবুও বহাল তবিয়তে মালা খান! দুর্নীতির অভিযোগে বদলি কর্মকর্তার পক্ষে ফেসবুক পোস্ট, নিজেও ‘একই অপরাধ’ করার দাবি খাদ্য কর্মকর্তার দুর্নীতি রুখতে নয়া ভাবনা, জি–রামজি প্রকল্পে ফেস রেকগনিশন স্থানীয় সরকারে ১৭ বছরের দুর্নীতির অনুসন্ধানে ৭ সদস্যের কমিটি টেন্ডার না পেয়ে দুর্নীতির অভিযোগ, তদন্তে মিলছে ভিন্ন চিত্র বিপিসি চেয়ারম্যানের একান্ত সচিব ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ, ঘিরে দুর্নীতির অভিযোগ স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি খুঁজতে সাত সদস্যের কমিটি এলজিইডিতে ‘৬ হাজার কোটি টাকার দুর্নীতি’: পিরোজপুরে বন্ধ উন্নয়নকাজ শুরু হবে ঈদের পর

আল-আরাফাহ ব্যাংকে দুর্নীতি, কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ দাবি

স্টাফ রিপোর্টার / ৭৭ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৫৪৭ জন চাকরিচ্যুত কর্মকর্তা ব্যাংকটির বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে দুর্নীতি ও তীব্র অনিয়মের অভিযোগ তুলেছেন।

রোববার (১০ আগস্ট) তারা জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন।

চাকরিচ্যুত কর্মকর্তারা জানান, ২০২৫ সালের ২০ জুলাই থেকে ব্যাংক কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে একের পর এক তাদের চাকরি বাতিল করেছে। প্রতিবাদ হিসেবে তারা গত ২৮ জুলাই থেকে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান করেন। তাদের ওপর গত ৭ আগস্ট লাঠিপেটার ঘটনা ঘটে, যেখানে অন্তত ২০ জন গুরুতর আহত হন।

তারা অভিযোগ করেন, ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ স্বজনপ্রীতি এবং ঘুষ গ্রহণের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করছেন।

চাকরিচ্যুত কর্মকর্তারা আরও বলেন, গত এক বছরে প্রায় দুই শতাধিক নির্বাহী ও কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে, যাদের অধিকাংশের বিরুদ্ধে পূর্ববর্তী প্রতিষ্ঠানগুলোতে আর্থিক দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এই নিয়োগগুলো ব্যাংকের অর্থনৈতিক ক্ষতি সাধন করেছে এবং ব্যাংকের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

তারা বাংলাদেশ ব্যাংকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সুষ্ঠু ও স্বচ্ছ পরিচালনার জন্য দ্রুত হস্তক্ষেপ করে তাদের চাকরিতে পুনর্বহাল ও ব্যাংকের শাসনব্যবস্থা সুদৃঢ় করতে সহায়তা করুন।


 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category