• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্নীতির মামলা: সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ঘুস-দুর্নীতির অভিযোগে মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবি স্ত্রী-শ্যালকসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা প্রশ্নফাঁসের শাস্তি, সিরাজগঞ্জ থেকে ঢাকায় বদলি! দুর্নীতির অভিযোগ তুলে দল ছাড়লেন গণঅধিকার পরিষদ নেতা দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা কাজ না করেই ১ কোটি ৫৫ লাখ টাকা বিল প্রদান খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে দুর্নীতি: দুই ঠিকাদারসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের দুর্নীতি খতিয়ে দেখতে প্রতিবেদন দুদকে ঘুস-দুর্নীতির অভিযোগে মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবি

সার্জেন্টকে রাস্তায় গালি দিয়ে সহকারী কর কমিশনার বরখাস্ত

স্টাফ রিপোর্টার / ৯৪ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ঢাকার রাস্তায় কাগজপত্র দেখতে চাওয়ায় ট্রাফিক সার্জেন্টকে গালি দেওয়ার ঘটনায় এক সহকারী কর কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা কর অঞ্চল-২৫–এর সহকারী কর কমিশনার ফাতেমা বেগম গত ১২ এপ্রিল আনুমানিক রাত ৮টার দিকে একটি প্রাইভেটকারে অবস্থানকালে লালবাগ থানাধীন ২৬ নং ওয়ার্ডস্থ পলাশী মোড় পলাশী-নীলক্ষেতগামী পাকা রাস্তার ওপর ডিউটি করাকালীন ট্রাফিক সার্জেন্ট শাহা জামাল গাড়ির কাগজপত্র প্রদর্শন করতে বলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, ফাতেমা বেগম গাড়ির কাগজপত্র সঠিক আছে মর্মে কাগজপত্র প্রদর্শন করতে অপারগতা প্রকাশ করেন। ট্রাফিক সার্জেন্ট পুনরায় গাড়ির কাগজপত্র প্রদর্শন করতে বলায় ফাতেমা বেগম গাড়ি থেকে বের হয়ে ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় (যেমন, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, সারাজীবন ঘুস খাইছে ইত্যাদি) গালিগালাজ করায় ট্রাফিক সার্জেট শাহা জামাল কর্তৃক তাঁর বিরুদ্ধে লালবাগ থানায় গত ১৩ এপ্রিল মামলা হয়।এতে বলা হয়, ফাতেমা বেগম, সহকারী কর কমিশনার, কর অঞ্চল-২৫, ঢাকা ট্রাফিক সার্জেন্টকে অকথ্য ভাষায় (যেমন–ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, সারাজীবন ঘুস খাইছে ইত্যাদি) গালিগালাজ করেন যা ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর বিধি ৩ (খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এর দায়ে তাঁর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ এর ১২ ধারা অনুযায়ী ফাতেমা বেগম, সহকারী কর কমিশনার, কর অঞ্চল-২৫, ঢাকাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category