• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্নীতির মামলা: সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ঘুস-দুর্নীতির অভিযোগে মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবি স্ত্রী-শ্যালকসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা প্রশ্নফাঁসের শাস্তি, সিরাজগঞ্জ থেকে ঢাকায় বদলি! দুর্নীতির অভিযোগ তুলে দল ছাড়লেন গণঅধিকার পরিষদ নেতা দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা কাজ না করেই ১ কোটি ৫৫ লাখ টাকা বিল প্রদান খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে দুর্নীতি: দুই ঠিকাদারসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের দুর্নীতি খতিয়ে দেখতে প্রতিবেদন দুদকে ঘুস-দুর্নীতির অভিযোগে মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবি

ঘুস-দুর্নীতির অভিযোগে মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবি

মো: আব্দুল্লাহ শেখ / ৯ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

মোংলা কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের ঘুস বাণিজ্য, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে এবং তার অপসারণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। রোববার (২৫ অক্টোবর) দুপুরে মোংলা কাস্টমস হাউজের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

পরে অভিযুক্ত ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মোংলা কাস্টমস হাউজের কমিশনারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা অভিযোগ করেন, ওই কর্মকর্তা দীর্ঘদিন ধরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার, অনৈতিক সুবিধা আদায় এবং বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীদের হয়রানি করে আসছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে বর্তমান কর্মস্থল থেকে অপসারণের দাবি জানান তারা।

ব্যবসায়ীদের অভিযোগ, মোংলা বন্দরে আসা বিদেশি জাহাজের ক্যাপটেনদের কাছ থেকে জোরপূর্বক ডলার, হুইস্কি ও সিগারেট আদায় করেন মামুন। পরে এসব সামগ্রী অবৈধভাবে বিক্রির অভিযোগও তোলা হয়েছে। এছাড়া জাহাজের আগমন সংক্রান্ত তথ্য ও ক্লিয়ারেন্স কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট আইজিএম শাখায় অনিয়ম, ব্যবসায়ীদের সঙ্গে অসদাচরণ এবং অনৈতিক সুবিধা দাবি করার অভিযোগ রয়েছে।বক্তারা অভিযুক্ত কর্মকর্তাকে অবিলম্বে অপসারণের দাবি জানান। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে কাস্টমস কমিশনার মো. গিয়াস কামালের সঙ্গে দেখা করে তার বরাবর স্মারকলিপি দেন ব্যবসায়ীরা।কর্মসূচিতে বক্তব্য দেন শিপিং ব্যবসায়ী আবুল কালাম আজাদ, নুরউদ্দিন টুটুল, কামাল হোসেন, মো. শামিম, মো. ইউসুফ, মো. সেলিম, মো. মামুন ভুঁইয়া, মো. সুমন মল্লিক, মো. আল-আমিন, মো. বেল্লাল হোসেন, মো. মহসিন পাটোয়ারী, মো. সোহাগ ও মো. রাজ বাপ্পা।এ বিষয়ে জানতে অভিযুক্ত সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।মোংলা কাস্টমস হাউজের কমিশনার মো. গিয়াস কামাল ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, অভিযোগগুলোর তদন্ত করে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category