• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সর্বশেষ:
দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু আসিফের বিরুদ্ধে অনুসন্ধান: এনসিপি বলল দুদকের দলীয়করণ স্পষ্ট বিপিএলে ফিক্সিং: এবার শাস্তি পেলেন দলের মালিক ও ম্যানেজার

ডিবি হারুনের ক্যাশিয়ার ওসি জুয়েলের ১০০ কোটি টাকার সম্পদ

বিশেষ প্রতিনিধি / ১১৯৬ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

ডিবি হারুনের ‘ক্যাশিয়ার’খ্যাত ওসি জুয়েলের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদের অভিযোগ

ডিবি প্রধান হারুন অর রশীদের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত পুলিশ কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান জুয়েলের বিরুদ্ধে নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে জানা যায়, নেত্রকোনার মদন উপজেলায় নিজ গ্রামে তিনি বিপুল পরিমাণ জমি ক্রয় করেছেন। এর মধ্যে কয়েকটি জমি, শান বাঁধানো পুকুর, বহুতল ভবন এবং বাণিজ্যিক সম্পত্তির তথ্য উঠে এসেছে। এছাড়া ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকায় একাধিক ফ্ল্যাট ও বাড়ির সন্ধান পাওয়া গেছে।

অনুসন্ধানে আরও জানা যায়, তার স্ত্রীর নামে পরিচালিত ‘মারিহা এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে বলে তথ্য মিলেছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি মাহমুদুল হাসান জুয়েল। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’। তার ভাষ্য অনুযায়ী, বেশিরভাগ সম্পদ পারিবারিক সূত্রে পাওয়া এবং পূর্বে বিভিন্ন তদন্তকারী সংস্থা তাকে ‘ক্লিন’ সার্টিফিকেট দিয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও আত্মীয়ের দাবি, একসময়ের সাধারণ পরিবারের সন্তান মাহমুদুল হাসান বর্তমানে বিপুল সম্পদের মালিক। তাদের অভিযোগ, সম্পদের একটি অংশ আত্মীয়-স্বজন ও শ্বশুরপক্ষের সদস্যদের নামে রাখা হয়েছে।

অনুসন্ধানে আরো জানা যায়, ওসি মাহমুদুল হাসান জুয়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।

অভিযোগগুলোর সত্যতা যাচাই ও আইনগত সিদ্ধান্ত সংশ্লিষ্ট তদন্ত সংস্থার অনুসন্ধান ও আদালতের রায়ের ওপর নির্ভরশীল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category