• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
জমি, পাঁচতলা বাড়ি, স্ত্রীর নামে নগদ টাকাসহ যত অবৈধ সম্পদ ওয়াসার গাড়িচালক তাজুলের দুর্নীতির মামলায় সাবেক কর কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদণ্ড স্বাস্থ্য খাতকে দুর্নীতির মাধ্যমে ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরের দুর্নীতির মামলায় ১২ জনের সাক্ষ্য মোদি–আদানির সম্পর্ক আর দুর্নীতির অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা দুর্নীতির মামলা: সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ঘুস-দুর্নীতির অভিযোগে মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবি স্ত্রী-শ্যালকসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা প্রশ্নফাঁসের শাস্তি, সিরাজগঞ্জ থেকে ঢাকায় বদলি!

লক্ষ্মীপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও চালের মূল্য তালিকা হালনাগাদ না রাখার অভিযোগে লক্ষ্মীপুরে চারটি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলা শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

 

জানা যায়, চালের মূল্য তালিকা হালনাগাদ না রাখায় জেলা শহরের মেসার্স নুরুল ইসলাম কাজীকে আট হাজার ও মেসার্স আবু তাহের ট্রেডার্সের আবু তাহেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

সহকারী পরিচালক নুর হোসেন রুবেল এ তথ্য নিশ্চিত করে বলেন, চাল ও কৃষি উপকরণসহ প্রতিটি খাতে ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category