• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ:
পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু আসিফের বিরুদ্ধে অনুসন্ধান: এনসিপি বলল দুদকের দলীয়করণ স্পষ্ট

২৮৭টি গুজবের শিকার তারেক রহমান

স্টাফ রিপোর্টার / ১৪১ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

-বৈশ্বিক সংকট: প্রথম
প্রান্তিকের অপতথ্য বিশ্লেষণ’ শীর্ষক রিউমর স্ক্যানারের এক প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের প্রথম তিন মাসে বাংলাদেশে মোট ১৯৭৪টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমর স্ক্যানার, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৩৬ শতাংশ বেশি। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে এই সংখ্যা ছিল ৮৩৭টি। চলতি বছরের প্রথম তিন মাসে ভুল তথ্যের বিস্তার বাড়ার পেছনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ জাতীয়, রাজনৈতিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগের প্রান্তিকের (২০২৫ সালের অক্টোবর-ডিসেম্বর) তুলনায় এই বৃদ্ধির হার প্রায় ৩৭ শতাংশ।

আরও বলা হয়, একক ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে। উল্লেখ্য, আরও বলা হয়- রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্য প্রচারিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে। এই তথ্যগুলো রিউমর স্ক্যানারের ওয়েবসাইটে গত তিন মাসে প্রকাশিত প্রতিবেদনগুলো বিশ্লেষণের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।

দল হিসেবে বিএনপি, ব্যক্তি হিসেবে তারেক রহমানকে জড়িয়ে সর্বোচ্চ গুজব জানুয়ারি-মার্চ সময়কালের রিউমর স্ক্যানারের শনাক্ত করা রাজনৈতিক অপতথ্য বিশ্লেষণে দেখা যায়, ভিন্ন ভিন্ন দলের ক্ষেত্রে অপতথ্যের ধরন ও প্রবণতায় স্পষ্ট পার্থক্য রয়েছে। এই সময়ে সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছে বিএনপি। দলটি, দলটির বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং নেতাকর্মীদের নামে গত তিন মাসে ৭৯০টি অপতথ্য শনাক্ত হয়েছে, যেখানে দল হিসেবে বিএনপিকে ঘিরে ৭৭ শতাংশ এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে ৮৫ শতাংশ অপতথ্য নেতিবাচক প্রকৃতির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category