• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু আসিফের বিরুদ্ধে অনুসন্ধান: এনসিপি বলল দুদকের দলীয়করণ স্পষ্ট

সাবেক অতিরিক্ত সচিব আফরোজা বেগমের একটি ফ্ল্যাট জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার / ২৮৪ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দা আফরোজা বেগমের নামে থাকা মহাখালীর ডিওএইচএস এলাকায় ২ হাজার ৭০০ বর্গফুটের একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। জব্দের আদেশ দেওয়া ফ্ল্যাটটির মূল্য দেওয়া হয়েছে ৪ কোটি ২০ লাখ টাকা।

দুদকের উপপরিচালক তাহাসীন মুনাবিল হকের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

সৈয়দা আফরোজার স্বামী সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হক। দুর্নীতি দমন কমিশনে (দুদক) এই দম্পতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে।আফরোজা বেগমের ফ্ল্যাট জব্দের আবেদনে বলা হয়েছে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আত্মসাতের অর্থ বিদেশে পাচারসহ নিজ ও পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য ছয় সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।আবেদনে আরও বলা হয়েছে, তথ্যাদি ও রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, অভিযোগ সংশ্লিষ্ট মহিবুল হকের স্ত্রী ও কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দা আফরোজা বেগমের নামে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় ২ হাজার ৭০০ বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট রয়েছে। তাঁর নামে অর্জিত স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা হাতবদলের চেষ্টা চলছে। অনুসন্ধান নিষ্পত্তির আগে তাঁর নামে থাকা স্থাবর সম্পত্তি হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধান ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য তাঁর স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category