• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু আসিফের বিরুদ্ধে অনুসন্ধান: এনসিপি বলল দুদকের দলীয়করণ স্পষ্ট

বেতন ৪৯ হাজার, কিন্তু সম্পদ ৫০ কোটি টাকার। LGED কর্মকর্তা একরামুল দুর্নীতির মাস্টার মাইন্ড

স্টাফ রিপোর্টার / ১১২৪ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

পেশায় তিনি একজন উপসহকারী প্রকৌশলী। মাসিক বেতন সর্বসাকুল্যে প্রায় ৪৯ হাজার টাকা। অথচ অভিযোগ রয়েছে, প্রায় ৫০ কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন এলজিডির এই কর্মকর্তা একরামুল হক। দশম গ্রেডের এই চাকরিজীবী বর্তমানে কুমিল্লা জেলায় কর্মরত। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়।
অভিযোগ অনুযায়ী, নিজের নামে প্রায় ২০ কোটি টাকার এবং স্ত্রীর নামে প্রায় ৩০ কোটি টাকার সম্পদ রয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ৯.৯০ শতাংশের একটি প্লট রয়েছে তাদের নামে। এলাকাটিতে প্রতি শতাংশ জমির বর্তমান বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা হিসেবে প্লটটির আনুমানিক মূল্য দাঁড়ায় প্রায় ৩০ কোটি টাকা।
নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, কুষ্টিয়া সদরে নিজের নামে মোট পাঁচটি জমি কিনেছেন একরামুল হক। চওড়া হাঁস মৌজায় মুক্তির পুকুরপাড় পেয়ারাতলায় প্রায় ৪.৯১ শতাংশ জমি কিনে সেখানে ছয়তলা বাড়ি নির্মাণ করেছেন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। কুষ্টিয়া সদরের ঢাকা ঝালুপাড়া মৌজায় তার নামে প্রায় ৬৬ শতাংশ জমি রয়েছে, যার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। একই উপজেলায় ১.২৩ শতাংশ জমিসহ একটি ফ্ল্যাট কিনেছেন একরামুল। যার বাজার মূল্য প্রায় ৭০ লাখ টাকা। এছাড়া ৪৪.১৬ শতাংশের দুটি জমির বাজার মূল্য যথাক্রমে প্রায় ৬০ লাখ ও ৫০ লাখ টাকা।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিজের ও স্ত্রীর সাম্মি আক্তারের নামে আরও পাঁচটি জমি রয়েছে। বারুইপাড়া ইউনিয়নে প্রায় ৫৫ শতাংশ জমি কিনে সেখানে পানের বরজ করেছেন, যার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। কুষ্টিয়ার পোড়াদহ হাজরাহাট বাজারে তার একটি দোতলা বাড়ি ও চারটি দোকান রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। এছাড়া হাজরাহাট মৌজায় প্রায় ১২৫.১৭ শতাংশ জমি কিনে তামাক ক্ষেত করেছেন, যার মূল্য প্রায় ২ কোটি টাকা। একই এলাকায় আরও ২২৫.১৭ শতাংশ জমির মূল্য প্রায় আড়াই কোটি টাকা এবং ২৯৭ শতাংশ জমির মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানা গেছে।
ব্যাংক হিসাবের তথ্য অনুযায়ী, তার স্ত্রীর নামে Dutch-Bangla Bank Limited, Sonali Bank Limited এবং Agrani Bank Limited-সহ বিভিন্ন ব্যাংকে একাধিক হিসাব রয়েছে। এসব হিসাবে প্রায় ২০ লাখ টাকার তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে চাইলে একরামুল হক বলেন, তার সামান্য কিছু সম্পত্তি আছে, বাকি যা আছে তা তার ভাইয়ের। তার দাবি, ভাই ভুলক্রমে তার নামে অনলাইনে ডকুমেন্ট করে রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category