• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু আসিফের বিরুদ্ধে অনুসন্ধান: এনসিপি বলল দুদকের দলীয়করণ স্পষ্ট

অভিযোগ তদন্তে কমিটি ভূমি মন্ত্রণালয়ের

স্টাফ রিপোর্টার / ১২৬ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভিপি মাজহারুল ইসলাম বলেছেন, আমাদের দেশটাকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। আমাদের যে পরিমাণ সম্পদ রয়েছে, এই সম্পদগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদেরকে উন্নত বিশ্ব বলার মতো পরিবেশ তৈরি হবে। বহিশত্রুর আক্রমণ, আমাদের নিজ্বদের মধ্যে দুর্নীতির যে করালগ্রাস, নিজেদের নৈতিক মানের যে অবনতি, এই সবকিছুর কারণে আমরা উন্নত দেশের পর্যায়ে যেতে পারছি না।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ক্যারিয়ার গাইড লাইন ও নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাবি শিবিরের অফিস সম্পাদক মাজহারুল ইসলাম আরও বলেন, ২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে আপনারা খবুই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছেন। শহীদ আফনান, বিজয়, ওসমান ও সাব্বিরের রক্তাক্ত জনপদের আপনারা সংগ্রামী বীর। আপনারা যেভাবে দেশকে নিয়ে ভাবেন সেভাবে হয়তো অন্যরা আগে ভাবতো না। আপনারা দেশকে নিয়ে যে কল্পনা করেন, সে জায়গায় সেভাবে নিজেকে দক্ষ করে তুলতে হবে। এই দক্ষতার জায়গায় ছাত্রশিবির সবসময় আপনাদের পাশে থাকবে। চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারী ড. মুহাম্মদ রেজাউল করিম।কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ শিবিরের সভাপতি আইয়ুব হোসেন ফাহিমের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম, লক্ষ্মীপুর শহর শিবির সভাপতি একেএম ফরিদ উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category