• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু আসিফের বিরুদ্ধে অনুসন্ধান: এনসিপি বলল দুদকের দলীয়করণ স্পষ্ট

সেই দুই পুলিশ কর্মকর্তার দুদকে বদলির আদেশ বাতিল

স্টাফ রিপোর্টার / ১১৪ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৪ অক্টোবর পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ (সুপারনিউমারি পুলিশ সুপার) এবং একই পদের মো. জাহিদুর রহমানকে দুর্নীতি দমন কমিশনের পরিচালক হিসেবে প্রেষণে বদলির আদেশটি বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশ পুলিশের এই দুইজন ঊর্ধ্বতন কর্মকতাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে বদলি করা হয়।

 

 

যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্তকৃত বর্ণিত কর্মকর্তাদের বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে পদায়নের নিমিত্ত তাদের চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category