• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু আসিফের বিরুদ্ধে অনুসন্ধান: এনসিপি বলল দুদকের দলীয়করণ স্পষ্ট

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব হারুনের সম্পদ জব্দের আদেশ

স্টাফ রিপোর্টার / ১২৯ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন অর রশিদের একটি ফ্ল্যাট ও একটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন

দুদকের তথ্য অনুযায়ী, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে হারুন অর রশিদের বিরুদ্ধে গত ৬ আগস্ট মামলা করে সংস্থাটি। আজ আদালতে তাঁর ফ্ল্যাট, জমি ও গাড়ি জব্দের আবেদন করা হয়। একই সঙ্গে তাঁর আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত তাঁর স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ দেন।

দুদকের মামলার তথ্য অনুযায়ী, হারুন অর রশিদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ ৫ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার ৮৬ টাকা। তিনি ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট নয়টি ব্যাংক হিসাবে ৫৭ কোটি ৭০ লাখ ১১ হাজার ৭৩৯ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category