• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু আসিফের বিরুদ্ধে অনুসন্ধান: এনসিপি বলল দুদকের দলীয়করণ স্পষ্ট

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার / ১৭৫ Time View
Update : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। একই সঙ্গে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে ব্লক করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

গোপন সূত্রের বরাত দিয়ে আবেদনে আরও বলা হয়, সামছুর রহমান ও তার ঘনিষ্ঠরা এই অবৈধ সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে অপরাধমূলক কার্যকলাপের প্রমাণ সংরক্ষণ ও তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

দুদকের উপপরিচালক আলমগীর হোসেনের করা আবেদনে উল্লেখ করা হয়, সামছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

অনুসন্ধানে দেখা গেছে, তার ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category