• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ:
পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু আসিফের বিরুদ্ধে অনুসন্ধান: এনসিপি বলল দুদকের দলীয়করণ স্পষ্ট

সাড়ে ৭ লাখ প্রার্থীকে নিবন্ধন সনদ দিয়েছে এনটিআরসিএ

স্টাফ রিপোর্টার / ১৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

একটি বিশেষ ও ১৮টি শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রায় সাড়ে সাত লাখ প্রার্থীকে সনদ দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংস্থাটির কার্যালয়ে আয়োজিত কর্মশালায় এমন পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থাপক ছিলেন, এনটিআরসিএ সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এরাদুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনটিআরসিএ’র সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) নূরে আলম সিদ্দীকি।

কর্মশালায় জানানো হয়, একটি বিশেষ ও ১৮টি নিবন্ধন পরীক্ষার মাধ্যমে ৭ লাখ ৩৭ হাজার ২৯৬ জনকে শিক্ষক নিবন্ধনের সনদ দেওয়া হয়েছে। সনদপ্রাপ্তদের বিষয়ভিত্তিক জাতীয় মেধাতালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে আয়া-নাইটগার্ডও নিয়োগ দেবে ডিসি, নিয়ন্ত্রণ হারাচ্ছে ম্যানেজিং কমিটি

১৯টি নিবন্ধন পরীক্ষায় প্রার্থী ছিলেন এক কোটি ১৭ লাখ ৪৯ হাজার ২৯৬ জন। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১ম থেকে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ পর্যন্ত এক লাখ ৭৭ হাজার ৫৭১ জনকে নিয়োগ সুপারিশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category