• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
জমি, পাঁচতলা বাড়ি, স্ত্রীর নামে নগদ টাকাসহ যত অবৈধ সম্পদ ওয়াসার গাড়িচালক তাজুলের দুর্নীতির মামলায় সাবেক কর কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদণ্ড স্বাস্থ্য খাতকে দুর্নীতির মাধ্যমে ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরের দুর্নীতির মামলায় ১২ জনের সাক্ষ্য মোদি–আদানির সম্পর্ক আর দুর্নীতির অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা দুর্নীতির মামলা: সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ঘুস-দুর্নীতির অভিযোগে মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবি স্ত্রী-শ্যালকসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা প্রশ্নফাঁসের শাস্তি, সিরাজগঞ্জ থেকে ঢাকায় বদলি!

স্বাস্থ্য খাতকে দুর্নীতির মাধ্যমে ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার: স্বাস্থ্যমন্ত্রী

মো: আব্দুল্লাহ শেখ / ৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে স্বাস্থ্য খাতে লুটপাট ও দুর্নীতির অভিযোগ তুলে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, জনবল ছাড়াই কোটি কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে। এসব সরঞ্জামের অনেক এখন ভাঙারির কাছে বিক্রি করতে হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ প্রাঙ্গণে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি সরকার যখনই ক্ষমতায় আসে, তখনই দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শহর থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্বাস্থ্যসেবার অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। আগামী দুই বছরের মধ্যে দেশের জনগণের জন্য পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা নিশ্চিত করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের স্বাস্থ্যসেবার এমন উন্নয়ন করা হবে, যাতে চিকিৎসার জন্য কোনো রোগীকে ভারতে যেতে না হয়। তার ভাষ্য, বাংলাদেশের চিকিৎসকদের মেধা ও দক্ষতা অন্য দেশের চিকিৎসকদের তুলনায় কোনো অংশে কম নয়।

জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম, অস্ট্রেলীয় হাইকমিশনের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশনের ফার্স্ট সেক্রেটারি সাঈদ হায়দার, শক্তি ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক ইমরান আহমেদ এবং জেলা সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান।

পরে অতিথিরা শক্তি মোবাইল হেলথ ক্লিনিকের ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category