• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
দুর্নীতির অভিযোগের পর ডব্লিউএইচওর পদ ছাড়লেন পুতুল দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ১১ অক্টোবর দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম ও টিআইবিকে এক হয়ে কাজ করতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের সুপারিশ সংসদীয় কমিটির আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে দুদকের অভিযান যুক্তরাষ্ট্রে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সম্পদ নিয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে এসবি সদস্যকে পিটিয়ে হত্যা: আরও ৮ আসামি রিমান্ডে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে নয়জনের পদত্যাগ ডিএনসিসির ওয়াকিটকি ক্রয়ে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

দুর্নীতির অভিযোগে বদলি, পাঁচ মাস পরও ওয়েবসাইটে সেই কর্মকর্তার নাম!

স্টাফ রিপোর্টার / ৪৪ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলা খাদ্য বিভাগের সরকারি ওয়েবসাইটে দীর্ঘদিন ধরে তথ্য হালনাগাদ না হওয়ায় প্রশ্ন উঠেছে। ভারপ্রাপ্ত ওসি (এলএসডি) আসাদুজ্জামান ভূঁইয়া বদলি হওয়ার প্রায় পাঁচ মাস পার হলেও ওয়েবসাইটে এখনও তাঁর নাম ও দায়িত্ব প্রদর্শিত হচ্ছে। অথচ বর্তমানে তিনি ওই পদে কর্মরত নন।

এর আগে একাধিক গণমাধ্যমে প্রকাশিত নিউজ এর প্রেক্ষিতে, সরকারি খাদ্য গুদামে খোলা বাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রমসহ চাল ও আটা বিতরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শেষে আসাদুজ্জামান ভূঁইয়াকে অন্যত্র বদলি করা হয়। তবে এতদিন পরও শ্রীপুর উপজেলা খাদ্য বিভাগের সরকারি ওয়েবসাইটে তাঁর তথ্য অপরিবর্তিত রয়েছে।

এদিকে বর্তমানে শ্রীপুরে দায়িত্ব পালনকারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার নাম ও তথ্যও ওয়েবসাইটে যুক্ত করা হয়নি। ফলে সরকারি তথ্যের নির্ভুলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে পারেন বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয়দের মতে, সরকারি ওয়েবসাইটে কর্মরত কর্মকর্তাদের তথ্য নিয়মিত হালনাগাদ রাখা সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্ব। দীর্ঘদিন ধরে পুরোনো তথ্য প্রদর্শিত হওয়া প্রশাসনিক অবহেলারই ইঙ্গিত বহন করে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কামাল উদ্দীন সরকার সময়ের কণ্ঠস্বরকে বলেন,আমার তথ্য অনেক আগেই আপডেট হওয়ার কথা ছিল। আসাদুজ্জামান ভূঁইয়ার বিষয়টিও আমি দেখছি। অনেক সময় বিষয়টি সার্ভারের ওপর নির্ভর করে। আমরা এখান থেকে তথ্য আপলোড করি, কিন্তু অধিদপ্তরের আইটি শাখা থেকে অনুমোদন না পাওয়া পর্যন্ত তা ওয়েবসাইটে প্রকাশ হয় না। কখনও কখনও এ কারণে বিলম্ব হয়।

এ ঘটনায় সরকারি ওয়েবসাইটের তথ্য দ্রুত হালনাগাদ করে জনসাধারণের জন্য নির্ভুল তথ্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category