• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ:
পি কে হালদারের সহযোগী নওশেরুলের বিরুদ্ধে দুর্নীতির মামলা দুর্নীতির মামলা বেড়েছে, সাজা কম বেবিচকের দুই প্রকৌশলীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি পুলিশের অতিরিক্ত ডিআইজি প্রলয়ের কোটি টাকার সম্পদের হিসাব তলব ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সিভিল এভিয়েশনে শত কোটি টাকার দুর্নীতি দুদক কর্মকর্তাকে ঘুষ দিয়ে দায়মুক্তি উজিরপুর উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে দুর্নীতির অভিযোগ দুর্নীতির মামলায় এস কে সুরের স্ত্রীর ২ বছরের কারাদণ্ড গাজীপুর জেলা পরিষদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত শুরু আসিফের বিরুদ্ধে অনুসন্ধান: এনসিপি বলল দুদকের দলীয়করণ স্পষ্ট

দীর্ঘদিন ঠান্ডা ঘরে, নিয়োগে দুর্নীতির ফাইল খোলার আর্জি

স্টাফ রিপোর্টার / ৮৫ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

এই সময়, বর্ধমান: বেশ কিছু নিয়োগ নিয়ে একসময়ে প্রশ্ন উঠেছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন স্মৃতিকুমার সরকার। এমনকী রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের কাছেও অভিযোগ জানিয়েছিলেন অনেকেই। কিন্তু অভিযোগ নিয়ে নাড়াচাড়া কিছু হয়নি। পরের উপাচার্যের সময়েও এই অভিযোগকে ফেলে রাখা হয় ঠান্ডা ঘরে। এখন রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে ওই অভিযোগ নিয়ে তৎপরতা শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

উপাচার্যের পদে স্মৃতিকুমার সরকারের মেয়াদ শেষ হলে তৎকালীন তৃণমূল সরকারের সিদ্ধা‍ন্তে ওই পদে নিযুক্ত হন নিমাইচন্দ্র সাহা। নিয়োগ নিয়ে ওঠা অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ২০১৭–র ২০ মার্চ শিক্ষা দপ্তরের সেই সময়ের যুগ্ম সচিব শিলাদিত্য বসুরায় চিঠি দেন নতুন উপাচার্যকে।

কী ব্যবস্থা নেওয়া হলো, শিক্ষা দপ্তরের কাছে দ্রুত তার রিপোর্ট পাঠাতেও বলা হয়েছিল সেই চিঠিতে। তবে এক অদৃশ্য কারণে সেই চিঠি পেয়েও উপাচার্য নিমাইচন্দ্র সাহা কোনও ব্যবস্থা নেননি বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। এমনকী নিজের মেয়াদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এগজ়িকিউটিভ কাউন্সিলের বৈঠকেও কখনও এই বিষয়ে কোনও আলোচনা তিনি করেননি বলে অভিযোগ।

রাজ্যে সরকার পরিবর্তনের পরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগের অভিযোগ নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রকে অনেকেই বিষয়টি জানিয়েছেন। একইসঙ্গে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছেও পুরোনো সরকারি নির্দেশিকার কপি পাঠিয়ে নিয়োগে বেনিয়মের অভিযোগের ফাইল খোলার ও তদন্তের নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়েছে। সূত্র মারফৎ আরও জানা গিয়েছে, সরকারি স্তর থেকে গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের এক কর্মী ও এক অধ্যাপককে।

মৌমিতা শনিবার এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বলেন, ‘আমরা আগেই বলেছি, আবারও বলছি, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিয়োগে যে দুর্নীতি হয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্ত আমরা করাব। আমি নিজে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ নিয়ে আলোচনা করব।’ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ভাস্কর গোস্বামী বলেন, ‘রাজ্য সরকার যখন এত দুর্নীতির ফাইল খুলছে, তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ দুর্নীতির ফাইল খোলা হবে না কেন! নিয়োগে দুর্নীতি, কোটি টাকা তছরুপের দুর্নীতি— কেন এ সবের তদন্ত করা হবে না?’ তিনি আরও বলেন, ‘আমরা চাইছি, রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নিন। দুর্নীতিমুক্ত বর্ধমান বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category