• শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ:
সচিব হতে ৩৩ কোটি টাকার চুক্তি হতে পারলে সুদ দিবেন ৮৬ কোটি টাকা ৬ তলা বাড়ি সহ ১০ কোটি টাকার সম্পদের মালিক কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল কবির সনদ জালিয়াতি থেকে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তবুও বহাল তবিয়তে মালা খান! দুর্নীতির অভিযোগে বদলি কর্মকর্তার পক্ষে ফেসবুক পোস্ট, নিজেও ‘একই অপরাধ’ করার দাবি খাদ্য কর্মকর্তার দুর্নীতি রুখতে নয়া ভাবনা, জি–রামজি প্রকল্পে ফেস রেকগনিশন স্থানীয় সরকারে ১৭ বছরের দুর্নীতির অনুসন্ধানে ৭ সদস্যের কমিটি টেন্ডার না পেয়ে দুর্নীতির অভিযোগ, তদন্তে মিলছে ভিন্ন চিত্র বিপিসি চেয়ারম্যানের একান্ত সচিব ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ, ঘিরে দুর্নীতির অভিযোগ স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি খুঁজতে সাত সদস্যের কমিটি এলজিইডিতে ‘৬ হাজার কোটি টাকার দুর্নীতি’: পিরোজপুরে বন্ধ উন্নয়নকাজ শুরু হবে ঈদের পর

“৫৩বছরে রাষ্ট্রের শাসকরা শোষণ-বঞ্চনার একটি রাষ্ট্র এ জাতিকে দিয়েছেন”

Reporter Name / ২৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

বৈষম্যহীন, ইনসাফ, নীতি-নৈতিকতা স¤পন্ন একটি রাষ্ট্র গঠনের জন্য ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল। আমরা দীর্ঘ ৫৩ বছর দেখেছি যারা রাষ্ট্রের শাসক  ছিলেন তারা ন্যায় ইনসাফ তো দূরের কথা বরং শোষণ বঞ্চনায় ভরপুর একটি রাষ্ট্র আমাদের এ জাতিকে দিয়েছেন। তার ফলশ্রুতিতে ১৯৭৪ এ আমরা দেখেছি এদেশে দুর্র্ভিক্ষ। মানুষ না খেয়ে মরছে আর শখ সাহেবের সন্তানেরা সোনার মুকুট পড়ে বিয়ে শাদী করছেন। ব্যাংক ডাকাতির চিত্রও আমরা দেখেছি। ১৯৭৫ এর পর যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারাই দেশটাকে তাদের নিজেদের স¤পদ মনে করে লুটেপুটে খেয়েছেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখা দ্বি-বার্ষিক সম্মেলনের এক সভায় মাসুদ সাঈদী এসব কথা বলেছেন ।

তিনি বলেন, গত ১৬ বছরে দেশের স¤পদ, দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সোনা তামা হতে দেখেছি, দেখেছি বিদেশে বেগম পাড়া হতে।  নীতি নৈতিকতা বিবর্জিত রাজনৈতিক নেতৃত্বের কারনে এটি সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, জুলাই-আগস্টে যে ছাত্র-জনতার গণ বিপ্লব সংঘটিত হয়েছে যে গণঅভ্যুত্থান হয়েছে তা মাত্র ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়। এই গণঅভ্যুত্থানে বিগত ১৭ টি বছর বাংলার মেহনতী শ্রমিক, ছাত্র-জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগ্রামের ফসল। ১৭ বছরের আন্দোলন ছাত্র-জনতার ৩৬ দিনে পূর্ণতা পেয়েছে মাত্র। ওই আন্দোলন ছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে ছিল গোটা দেশবাসীর আন্দোলন ।
তিনি আরো বলেন এদেশের খেটে খাওয়া মানুষ, সাধারন মানুষ বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে দেখতে চায়। চায় সংবিধানের আলোকে  সমান অধিকার। তিনি বলেন, এই পিরোজপুরের মাটিতে আমরা নতুন করে আর কোন জালেম স্বৈরাচারকে দেখতে চাই না। এই পিরোজপুরে আর কোন চাঁদাবাজি দেখতে চাই না। আর কোন টেন্ডারবাজি দেখতে চাই না। কোন শ্রমিকের কাছ থেকে টাকা আদায় হয়েছে তা দেখতে চাই না। আমরা চাই একটি  শান্তিপূর্ণ  পিরোজপুর।
শনিবার দুপুরে টাউন ক্লাব মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা সভাপতি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম খন্দকার এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা হারুন অর  রশিদ খান, প্রধান বক্তা ছিলেন মো: আলহাজ্ব কবির আহমেদ, কেন্দ্রীয় সহ সভাপতি ও অঞ্চল পরিচালক বাংলাদেশ শ্রমিক কল্যাণ বরিশাল অঞ্চল। বিশেষ অতিথি জামায়াতের জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category