• শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
সচিব হতে ৩৩ কোটি টাকার চুক্তি হতে পারলে সুদ দিবেন ৮৬ কোটি টাকা ৬ তলা বাড়ি সহ ১০ কোটি টাকার সম্পদের মালিক কাস্টমসের রাজস্ব কর্মকর্তা রাসেল কবির সনদ জালিয়াতি থেকে কোটি টাকার দুর্নীতির অভিযোগ, তবুও বহাল তবিয়তে মালা খান! দুর্নীতির অভিযোগে বদলি কর্মকর্তার পক্ষে ফেসবুক পোস্ট, নিজেও ‘একই অপরাধ’ করার দাবি খাদ্য কর্মকর্তার দুর্নীতি রুখতে নয়া ভাবনা, জি–রামজি প্রকল্পে ফেস রেকগনিশন স্থানীয় সরকারে ১৭ বছরের দুর্নীতির অনুসন্ধানে ৭ সদস্যের কমিটি টেন্ডার না পেয়ে দুর্নীতির অভিযোগ, তদন্তে মিলছে ভিন্ন চিত্র বিপিসি চেয়ারম্যানের একান্ত সচিব ও তার স্ত্রীর শত কোটি টাকার সম্পদ, ঘিরে দুর্নীতির অভিযোগ স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি খুঁজতে সাত সদস্যের কমিটি এলজিইডিতে ‘৬ হাজার কোটি টাকার দুর্নীতি’: পিরোজপুরে বন্ধ উন্নয়নকাজ শুরু হবে ঈদের পর

রাস্তার কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ হাতে ধাওয়া দিলেন ঠিকাদার

স্টাফ রিপোর্টার / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের এক উপ-সহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সহযোগী ঠিকাদারের বিরুদ্ধে। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ঠিকাদারকে গ্রেফতারের জন্য ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য (ব্রাহ্মণবাড়িয়া-৫) আব্দুল মান্নান।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণ প্রকল্পের কাজ চলছিল। কাজটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। কাগজপত্রে প্রায় ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের হয়ে স্থানীয়ভাবে কাজটি তদারকি করছিলেন ঠিকাদার লোকমান হোসেন।

নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠায় সোমবার (১৩ এপ্রিল) ঢাকা থেকে এলজিইডির একটি প্রতিনিধিদল এবং স্থানীয় প্রকৌশলীরা প্রকল্প এলাকা পরিদর্শনে যান। এ সময় উপ-সহকারী প্রকৌশলী মীর্জা মো. তরিকুল ইসলাম কাজের মান নিয়ে প্রশ্ন তোলেন। এর পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন ঠিকাদার লোকমান হোসেন। সবার সামনেই তাকে লাঞ্ছিত ও মারধর করার জন্য ধাওয়া দেন।

ভুক্তভোগী প্রকৌশলী তরিকুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, কাজের অনিয়ম তুলে ধরার কারণে ঠিকাদার তাকে মারধরের চেষ্টা করেন এবং হাতে বাঁশ নিয়ে তাকে ধাওয়া করেন। পরিস্থিতি বেগতিক দেখে তিনি দৌড়ে আত্মরক্ষা করেন। চাঞ্চল্যকর এ ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন ওই প্রকৌশলী।

বর্তমানে তিনি নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন। তিনি আরও জানান, যত দ্রুত সম্ভব নবীনগর থেকে তিনি অন্যত্র বদলির চেষ্টা করবেন।

এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সরকারি কাজে বাধা ও কর্মকর্তার ওপর হামলার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ওই ঠিকাদারকে গ্রেফতার জন্য ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছেন।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের
ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করলে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী বলেন, স্যার ঠিকাদারের ঘটনা নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্ত ঠিকাদারকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category