• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
জমি, পাঁচতলা বাড়ি, স্ত্রীর নামে নগদ টাকাসহ যত অবৈধ সম্পদ ওয়াসার গাড়িচালক তাজুলের দুর্নীতির মামলায় সাবেক কর কর্মকর্তা শ্যামলের ৫ বছরের কারাদণ্ড স্বাস্থ্য খাতকে দুর্নীতির মাধ্যমে ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার: স্বাস্থ্যমন্ত্রী বেনজীরের দুর্নীতির মামলায় ১২ জনের সাক্ষ্য মোদি–আদানির সম্পর্ক আর দুর্নীতির অভিযোগ নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা দুর্নীতির মামলা: সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ জানুয়ারি এনবিআরের চেয়ারম্যান হলেন আহসান হাবিব ঘুস-দুর্নীতির অভিযোগে মোংলা কাস্টমস কর্মকর্তার অপসারণ দাবি স্ত্রী-শ্যালকসহ সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের বিরুদ্ধে দুদকের মামলা প্রশ্নফাঁসের শাস্তি, সিরাজগঞ্জ থেকে ঢাকায় বদলি!

বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিনের অবৈধ সম্পদ, ১৬ কোটি টাকার ৯ তলা ভবন

Reporter Name / ৪৩৪ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক সহকারী প্রকৌশলীর বিপুল সম্পদের তথ্য নিয়ে নগরজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত প্রকৌশলীর নাম আল আমিন। অভিযোগ রয়েছে, সরকারি চাকরিতে মাত্র ২২ হাজার টাকা মূল বেতন পেলেও তিনি বরিশাল নগরীর রুপাতলি হাউজিং এলাকায় প্রায় ১৬ কোটি টাকা মূল্যের একটি ৯ তলা ভবনের মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছরের চাকরিজীবনে আল আমিনের নামে এবং নামে-বেনামে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ সম্পদ গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে রুপাতলি হাউজিং এলাকার বহুতল ভবনটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। এছাড়া তার আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠদের নামে একাধিক প্লট, ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ রয়েছে বলেও দাবি স্থানীয়দের।

অভিযোগকারীদের দাবি, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে এসব সম্পদ অর্জন করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তদন্ত হয়নি।

এদিকে সচেতন মহল মনে করছেন, বিষয়টি দ্রুত দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category